ভূমিকা
ইহা একটি স্বাদহীন, গন্ধহীন, হলুদাভ সাদা স্ফটিকাকার বস্তু। ইহা জলে অদ্রবণীয়। ইহা স্নায়ু পেশীর অবরোধ সৃষ্টিকারী বস্তু যা কৃমিদের পক্ষাঘাত সৃষ্টি করে অকেজো করে দেয়। ফলে কৃমি মলে সাথে নেমে যেতে বাধ্য হয়। এই ওষুধ খাদ্যনালী থেকে শোষিত হয় না বললেই চলে ফলে সমস্ত অংশ খাদ্যনালী থেকে কৃমিদের উপর সক্রিয় থাকে। এই ওষুধের অধিকাংশই মলের মাধ্যমে নির্গত হয়। মানবদেহে কৃমি সংক্রমণ একটি সাধারণত কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে শিশু ও গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে। পেট ব্যথা, ডায়রিয়া, ওজন কমে যাওয়া, রক্তস্বল্পতা এইসব সমস্যার অন্যতম কারণ হলো অন্ত্রের কৃমি Pyrantel Pamoate একটি বহুল ব্যবহৃত কার্যকর কৃমিনাশক ঔষধ, যা নির্দিষ্ট কিছু অন্ত্রের ধ্বংস করতে সাহায্য করে।
Pyrantel Pamoate কী?
Pyrantel Pamoate একটি অ্যান্টি হেলমিনথিক (Anti Helminthic) বা কৃমিনাশক ওষুধ। এটি অন্ত্রে বসবাসকারী কিছু নির্দিষ্ট কৃমিকে পক্ষাঘাতগ্রস্ত করে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে।
এই ওষুধটি সাধারণত ট্যাবলেট ও সিরাপ (সাসপেনশন) আকারে পাওয়া যায়।
ব্যবহার (Uses)
• গোলকৃমি
• পিন ওয়ার্ম
• সূতাকৃমি
বক্রকীট বা হুক ওয়ার্ম প্রভৃতিতে দিতে হয়। মনে রাখতে হবে, কৃমির জন্য Pyrantel Pamoate কার্যকর নয়।
সঠিক ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects)
1. ক্ষুধামন্দা
2. বমি বা বমি ভাব
3. পেটে ব্যথা বেদনা
4. উদরাময়
5. কোষ্ঠকাঠিন্য
6. চর্মে উদ্ভেদ
7. মাথাধরা
8. ঘুম ভাব
9. অনিদ্রা
10. ঝিমনিভাব
11. রক্তের SGOT এর পরিবর্তন প্রভৃতি ঘটে থাকে
কারা সতর্কতা সাথে ব্যবহার করবেন?
নিচের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ জরুরি:
• লিভারের সমস্যা থাকলে
• অন্য কৃমিনাশক ঔষধ সেবন করলে
• স্তন্যদানকারী মা
• গর্ভবতী নারী
আন্তঃবিক্রিয়া
পাইপেরাজিন গ্ৰুপের ঔষধের সাথে আন্তঃবিক্রিয়া ঘটে ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
গর্ভবতী মহিলাদের জরুরী প্রয়োজন ছাড়া ব্যবহার করা উচিত নয়। স্তনদুগ্ধে নির্গত হয় না বলে স্তন্যদানকারী মাতার ব্যবহার নিষিদ্ধ নয়। যকৃতের রোগে ব্যবহার করা চলবে না।
একটি কার্যকর ও নিরাপদ কৃমিনাশক ওষুধ, যা রাউন্ড ওয়ার্ম, পিন ওয়ার্ম হুক ওয়ার্ম সংক্রমনের ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সঠিক ডোজ নিয়ম মেনে ব্যবহার করলে এটি খুব ভালো ফল দেয়।
অনুরোধ করছি অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।
