Versicolor Skin Care Trips Bangla Health And Medicine ছুলি রোগের বিবরণ আক্রান্ত তন্ত্র রোগের কারণ

রোগের বিবরণ 

চর্মে ছত্রাক আক্রান্তমণ জনিত  করণে সাদা বা বাদামি ছোপ পড়তে থাকে এবং এগুলো  সংখ্যায় অনেক হয় এদের ছুলি বলা হয় 

আক্রান্ত তন্ত্র

ত্বক ও বহিঃক্ষরা গ্রন্থি এই রোগের দ্ধারা আক্রান্ত হয় 

আক্রমণের বয়স 

১৫ থেকে ৩৫ বছরের মধ্যেই এই রোগ বেশি হতে দেখা যায় 

আক্রান্ত লিঙ্গ 

মহিলা ও পুরুষদের প্রায় সমান ভাবেই এই রোগ হতে দেখা যায় 

রোগের কারণ 

আক্রান্ত রোগীর পোষাক পরিচছদ ব‍্যবহার সহ তার সংস্পর্শে থাকলে এই রোগ হয়। pityrosporon Orbiculare  ( পিটিরোস্পোরন অরবিকুলারি )নামক ছত্রাক যাকে আগে ম‍্যালাস‍্যেজিয়া ফারফার Malassezia furfur  বলা হত তার আক্রমণের এই রোগ হয়। তাই একে পিটিরিয়াসিস ভারসিকলার  (pityriasis versicolor) ও বলা হয় 

রোগের লক্ষণ

১ এই রোগে সাধারণত  বুকে পেট পিঠ কাঁধ বাহুর উপরের অংশ ঘাড় মুখমণ্ডল প্রভৃতি অংশে চামড়ার সাদা সাদা ছোপ পড়ে।কখনো হলুদ বা বাদামি ছোপও হয় 
২ এই ছোপ গ্রীষ্মকালে অধিক হতে দেখা যায় 
৩  ঘাম লাগলে এই ছোপগুলি হালকা আঁশ যুক্ত হয়  এবং  ত্বককে কু্ৎসিত করে দেয় 

চিকিৎসা 

1 Karpin Lotion (কারপিন লোশন )
প্রথমে ১ নং শিশির ঔষধ লাগাতে হবে ২ মিনিট পর তার উপরেই ২নং শিশির  ঔষধ লাগাতে হবে প্রতিদিন ২বার এভাবে লাগাতে হবে ২ সপ্তাহ যাবৎ 
2 অথবা Candid Lotion( ক‍্যানডিড লোশন ) 
প্রত্যহ ৩ বার করে 2 থেকে ৩ সপ্তাহ আক্রান্ত অংশে  লাগাতে হবে 
১ ক্রনিক হয়ে গেলে বা বহু পুরোনো রোগে নিচের ঔষধ প্রয়োগ করতে হবে 
1 Funginoc Shampoo ( ফাঙ্গিনক  শ‍্যামপু 
প্রত‍্যহ ১ থেকে ২ বার আক্রান্ত অংশে লাগাতে হবে ১ মাস 

আনুষঙ্গিক চিকিৎসা 

১ সাবান ব‍্যবহার নিষিদ্ধ। সরিষার তেল নিয়মিত মাখলে রোগ প্রতিরোধ সহজসাধ‍্য হয় 
২কোষ্ঠ পরিষ্কার রাখার ব‍্যবস্থা করতে হবে। সহজপাচ‍্য ও পুষ্টিকর খাদ‍্য খেতে হবে 
৩ প্রতিদিন পোষাক পরিচ্ছদ পরিষ্কার করতে হবে 
৪ পোষাক পরিচ্ছদ সূতীর হওয়া বাঞ্ছনীয়।