সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Amoxicillin Health And Medicine Trips Bangla ( অ্যামক্সিসিলিন ব্যবহার মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া আন্তঃক্রিয়া সাবধানতা)

 


ইহাও পেনিসিলিয়ামের সংয়োগসাধনে প্রস্তুত অ্যাম্পিসিলিন সদৃশ একটি বহু ব্যাপক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ঔষধ। ইহা স্ট্রেপটোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস

নিউমোকক্কাস ঈ-কোলি নেইসেরিয়াগণোরিয়া হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা স্যালমোনেল্লা টাইফি প্রোটিয়াস মাইরাবিলিস প্রভৃতি বীজাণুদের উপর সক্রিয়।ইহা অ্যাম্পিসিলিনের চেয়ে অধিক পরিমাণে শোচিত হয়।মুখে খাবার ঔষধ ৯০ শতাংশ পাকস্থলী থেকে শোষিত হয়। ইহা  শরীরের সমস্ত কলাকোষে এবং দেহরসে সমানভাবে পৌঁছায় এবং তা অ্যাম্পিসিলিনের চেয়ে অধিক মাত্রার। রক্তরসে ১ ঘন্টার অ্যাম্পিসিলিনের চেয়ে দ্বিগুণ মাত্রায় উপস্থিত হয়। এবং রক্ত রসের দীর্ঘ সময় স্থায়ী হয় ইহার পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং মূল্য মাধ্যমে বেশি পরিমাণে নির্গত হয়ে যায়। এই ঔষধ সদ্যোজাত শিশু এবং গর্ভবতী মহিলাদের ব্যবহার করা চলে।

ব্যবহার

ফ্যারিংজাইটিস ল্যারিংজাইটিস টনসিলাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া প্রভৃতি শ্বাসযন্ত্রের পীড়া নাক ও কানের রোগ চর্ম রোগ টাইফয়েড প্যারাটাইফয়েড মেনিনজাইটিস প্রস্রাবপীড়া সিফিলিস গণোরিয়া প্রভৃতিতে ব্যবহার করা হয়।

মাত্রা

বয়স্কদের ২৫০-৫০০ মিগ্ৰা দিনে ৪ বার ৭- 10 দিন পর্যন্ত দেওয়া যায়। সদ্যোজাত শিশুদের ক্ষেত্রে ড্রপ ঔষধ ১০০ মিগ্ৰা/১মিলি অর্থাৎ ২০ ফোঁটা  ৫-১০ ফোঁটা দিনে ৩-৪ বার দিতে হয়। ৬ মাসের নিচের ড্রাই সিরাপ আধ চামচ বা কিউট্যাব অদ্ধেকটি করে দিনে ৪ বার দেওয়া যাবে। ৬ মাস ৪ বছর পর্যন্ত ১২৫ মিগ্ৰা করে দিনে ৪ বার অর্থাৎ ১ চামচ ড্রাই সিরাপ বা একটি ১২৫ মিগ্ৰা ডিসট্যাব দিনে ৪ বার  দেওয়া যাবে।তদূদ্ধের ১২ বছর বয়স পর্যন্ত ২৫০ মিগ্ৰা ক্যাপসুল বা ক্যাপসুল বা ডিসট্যাব দিনে ৩-৪ বার পর্যন্ত দেওয়া যাবে। বয়স্কদের গণোরিয়া রোগে ৩ গ্ৰাম অর্থাৎ ৫০০ মিগ্ৰা ক্যাপসুল ৬ টি দিনে ১ বার মাত্র খেতে দিতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া

বমি গা বমি ভাব পাতলা পায়খানা চর্মে উদ্ভেদ আমবাত
লিউকোপেনিয়া নিউট্রোপেনিয়া অ্যানিমিয়া ইওসিনোফিলিয়া অ্যাগ্ৰানুলোসাইকোসিস প্রভৃতি হতে পারে।পেনিসিলিয়ামে অ্যালার্জি থাকলে ইজ্ঞেকশান ঔষধে বিপজ্জনক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

আন্তঃক্রিয়া

টেট্রাসাইক্লিন এরিথ্রোমাইসিন অ্যালোপুরিনল প্রভৃতি ঔষধের সঙ্গে আন্তঃক্রিয়া ঘটে ফলে কর্মক্ষমতা হ্রাস পায়।
ওর‍্যাল কন্ট্রাসেপটিভের সঙ্গে আন্তঃক্রিয়া হয়।ফলে একসাথে ব্যবহার করলে গর্ভনিরোধন চেষ্টা ব‍্যর্থ হয়।

সাবধানতা 

পেনিসিলিয়ামে অ‍্যালার্জি থাকলে অ‍্যামক্সিসিলিন ব‍্যবহার নিষিদ্ধ।গর্ভবতী ও স্তন‍্যদানকারী মহিলাদের উচ্চমাত্রায় ব‍্যবহার নিষিদ্ধ।

এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।