সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Metronidazole Health And Medicine Trips Bangla ( মেট্রোনাইডাজোল ব্যবহার মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া আন্তঃবিক্রিয়া সাবধানতা ঔষধের ব্র্যান্ডনেম)


ইহা একটি প্রটোজোয়া এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী ঔষধ।ইহা এন্টামিবা হিস্টোলাইটিকা ( Entamoeba Histolytica) জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া (Giardia Lamblia) ট্রাইকোমনাস স্পেসিজ (Trichomonas spp) প্রভৃতি প্রোটোজোয়া এবং অ্যানায়রোবিক কক্কি ফিউসোব্যাকটেরিয়াম স্পেসিজ ক্লসট্রিডিয়াম স্পেসিজ ও গার্ডেনেরেল্লা ভ্যাজাইনালিস প্রভৃতি ব্যাকটেরিয়াদের উপর সক্রিয়। ইহা পৌষ্টিকতন্ত্র থেকে সম্পূর্ণরূপে শোষিত হয় এবং তা লিভারের পাচিত হয়। ইহার ৮০% এর উপর  মূত্রপথে নির্গত হয় এবং বাকি অংশ মালের সাথে নির্গত হয়।

ব্যবহার

অ্যামিবাঘটিত আমাশয় জিয়ার্ডিয়া টাইকোমনা বীজাণু সংক্রমণঘটিত যোনি প্রদাহ পেলভিক প্রদাহ মলাশয় ও পেলভিক অংশের অস্ত্রোপচারজনিত সংক্রমণ অ্যাপেনডেকটমি মস্তিষ্ক ও ফুসফুসের ক্ষত মুখগহ্বরের ক্ষত ও তদজনিত প্রদাহ দাঁতের গোড়ায় সংক্রমণ প্রভৃতি ব্যবহার করা হয়।

মাত্রা

অ্যামিবাঘটিত আমাশয় বয়স্কদের ৪০০ মিগ্ৰা ট্যাবলেট দিনে ৩ বার ৭ দিন। খাবার পর খেতে হবে। শিশুদের ২ বছরের নিচে ৫০-১০০ মিগ্ৰা দিনে ৩ বার ৭ দিন খাওয়ার পর দেওয়া যায়। ২ বছরের উপরে শিশুদের ২০০ মিগ্রা  করে দিনে ৩ বার ৭ দিন খাওয়ার পর দেওয়া যায়।
জিয়ার্ডিয়াসিসে বয়স্কদের ২০০ মিগ্ৰা দিনে ৩ বার ৫ দিন।
শিশুদের ১-৩ বছর ৫০ মিগ্ৰা ৩-১০ বছর ১০০ মিগ্ৰা দিনে ৩ বার ৫ দিন খাবার পর দিতে হবে।
ট্রাইকোমনা বীজাণু সংক্রমণ হলে ২০০ মিগ্ৰা দিনে ২-৩ বার ৭ দিন খেতে দিতে হবে।
লিভারের ক্ষতে ৪০০ মিগ্ৰা দিনে ৩ বার ৫  দিন দিতে হয়।
মুখগহ্বরের ক্ষত এবং দাঁতের সংক্রমনে (Infection,) ২০০ মিগ্ৰা দিনে ৩ বার ৩ দিন দিতে হবে। রোগ সারতে না চাইলে সকল ক্ষেত্রেই ২ সপ্তাহ বাদ দিয়ে পুনরায় একই মাত্রায় এই ঔষধ ব্যবহার করতে হবে।
অস্ত্রোপচারের পূর্বে ব্যবহার করতে হলে ৫ টি, ৪০০ মিগ্ৰা  ট্যাবলেট একত্রে ১ বার দিতে হয় পরে ২০০ মিগ্রা দিনে ৩ বার করে চালাতে হয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

মারাত্মক প্রতিক্রিয়া হয় না। মুখে অস্বস্তিকর তিক্ত আস্বাদ জিহ্বা লেপাবৃত হওয়া বমি বমিভাব পেটের গোলমাল আমবাত ঘুমভাব মাথা ঘোরা মাথা ধরা মাথা যন্ত্রণা চর্মে উদ্ভেদ ঘোলাটে প্রস্রাব প্রুরিটাস পেশীর শিথিলতা প্রভৃতি হতে পারে।

আন্তঃবিক্রিয়া

অ্যালকোহল সিমেটিডিন ফেনোবারবিটোন ডাইসালফিরাম প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয় ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।

সাধারণতা

থাইরয়েড গ্রন্থির রোগ স্নায়ুপীড়া প্রভৃতিতে মেট্রোনাইডাজোল ব্যবহার নিষিদ্ধ। গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মহিলাদের জরুরী প্রয়োজন ছাড়া ব্যবহার করতে নেই।

ঔষধের ব্র্যান্ডনেম

Flaghl Metroghl ইত্যাদি 

এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।