সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Typhus Fever Health And Medicine Trips Bangla (সন্নিপতি জ্বর বা টাইফাস ফিভার রোগের বিবরণ আক্রান্ত তন্ত্র সমূহ রোগ আক্রমণের বয়স আক্রান্ত লিঙ্গ রোগের কারণ রোগের জীবাণু রোগ সংক্রামণের সময় রোগ লক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা আনুষঙ্গিক চিকিৎসা )

 

রোগের বিবরণ

তিন ধরনের রিকিটসিয়ী স্পেসিজের আক্রমণের এই রোগ হয়। একটানা মারাত্মক জ্বর- এমন কি রোগীর মৃত্যুও ঘটতে পারে এই রোগ থেকে।

আক্রান্ত তন্ত্র সমূহ

কস্কালতন্ত্র ফুসফুস চর্ম অন্তঃক্ষরণ গ্ৰন্থি রক্ত ও লসিকা তন্ত্র ও রোগ প্রতিরোধ তন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয।

রোগ আক্রমণের বয়স

কোন নির্দিষ্ট সীমা নেই সব বয়সেই হতে পারে।

আক্রান্ত লিঙ্গ

স্ত্রী ও পুরুষ উভয়েরই এই রোগ হতে পারে।

রোগের কারণ

বিভিন্ন জন্তু জানোয়ারের গায়ের পোকা বা এঁটুলি  মানুষের গায়ের উকুন প্রভৃতির মাধ্যমে এই রোগের জীবাণু ছড়ায়। অস্বাস্থ্যকর পরিবেশ এই রোগ সৃষ্টির প্রধান কারণ। এপিডেমিক টাইফাস সচরাচর মানুষের গায়ের উকুন দ্বারা সংক্রমিত হয়। এনডেমিক টাইফাস ইঁদুরের গায়ের পোকা বা সংক্রামিত হয় এবং স্ত্রাব টাইফস Chigger দ্বারা সংক্রমণিত হয়।

রোগের জীবাণু

এপিডেমিক টাইফাস হয় Rickettsia Prowazekii (রিকিটসিয়া প্রোওয়াজকীয়ী) দ্বারা এনডেমিক টাইফাস হয় Rickettsia typhi (রিকিটসিয়া টাইফি) এবং স্ত্রাব টাইফাস হয় Rickettsia tsutsugamushi (রিকিটসিয়া সত্তসত্তগামুসি) নামক জীবাণু দ্বারা।

রোগ সংক্রামণের সময়

শরীরে রোগ জীবাণু প্রবেশের ১ থেকে ৩ সপ্তাহের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায।

রোগ লক্ষণ

সাধারণত লক্ষণ যা সব ক্ষেত্রেই থাকে।
১ হঠাৎ খুব শীত ও কাঁপুনিসহ জ্বর আসা। প্রথমে ১০১° থেকে ১০৩° ফাঃ পরে ১০৬° পর্যন্ত জ্বর হতে পারে।
২ প্রচন্ডভাবে মাথা যন্ত্রণা হতে পারে।
৩ শরীরের সর্বদা একটি অস্বস্তি বোধ হতে থাকে।
৪ সর্বাঙ্গের বেশিতে প্রচন্ড ব্যথা হয়।
৫ জিহ্বাতে  ময়লা কোষ্ঠ কাঠিন্য গায়ে দুর্গন্ধ প্রভৃতি হতে দেখা যায়।
এপিডোমিক পাইবাস
১ চামড়ার উপরে গোলাকার শক্ত এবং খানিকটা উঁচু এবং দাগ বিশিষ্ট উদ্ভিদ বের হয়। এটি সাধারণতঃ মধ্যদেহতেই হয়। এই উদ্ভিদ রোগাক্রমণের ৫ম দিনে থেকে হয়।
২ শুকনো কাশি হতে শুরু করে।
৩ রোগ জীবাণু ফুসফুসকে আক্রমণ করে।ব্রঙ্কাইটিসের লক্ষণ প্রকাশ পায়।
এনডেমিক টাইফাস
১ মধ্যদেহে উদ্ভিদগুলি রোগাক্রমণের তৃতীয় দিনেই বের হয়।
২ মস্তিষ্ক আক্রান্ত হয়। মেনিনজাইটিসের লক্ষণ দেখা দিতে পারে।
৩ গায়ে ইঁদুরের গায়ের ন্যায় দুর্গন্ধ বের হয়।
স্ত্রাব টাইফাস
১ কীট দংশিত স্থানে মামড়ি পড়ে।
২ সংশ্লিষ্ট স্থানে লসিকাগ্ৰন্থি ফোলে এবং প্রদাহিত হয়।
৩ শরীরের অন্যান্য স্থানের গ্রন্থিতে ফোলা বা ব্যাথা লক্ষ্য করা যায়।
৪ মধ্যদেহের উদ্ভিদের ৫ ম দিনে হতে বের হতে শুরু করে।
৫ প্লীহা বৃদ্ধি পায়।
৬ চক্ষুতে যন্ত্রণা হয়।

চিকিৎসা

নিচের যেকোনো একটি জীবাণু নাশক ঔষধ ব্যবহার করতে হবে
Cap Lenteclin 100 mg ( ক্যাপসুল লেনটেকলিক ১০০মিগ্ৰা)
১টি করে দিনে ১ বার ৭-১০ দিন দিতে হবে।
অথবা Cap Paraxin 250 mg (ক্যাপসুল প্যারাক্সিন ২৫০ মিগ্ৰা)
১টি করে দিনে ৩-৪ বার ৫ দিন দিতে হবে।
*নিচে যেকোনো একটি স্টেরয়েড জাতীয় ঔষধ দিতে হবে।
Tab Betnelan-0.5 mg (ট্যাবলেট বেটানিল্যান ০.৫মিগ্ৰা)
১টি করে দিনে ৩ বার ৫-৭ দিন দিতে হবে।
**নিচের যেকোনো একটি ভিটামিন সমৃদ্ধ ঔ‌ষধ দিতে হবে।
Vipro- FE Syrup (ভাইপ্রো-এফ-ই সিরাপ)
৩ চামচ করে দিনে ২বার খাবার পর খেতে হবে ১ মাস।
অথবা Bioprot Liquid (বায়োপ্রট লিক্যুইড)
৩ চামচ করে দিনে ২ বার খাবার পর খেতে হবে ১ মাস।

আনুষঙ্গিক চিকিৎসা 

১ রোগীকে অবশ্যই আলো বাতাস পূর্ণ ঘরে রাখতে হবে।
২ জ্বর অবস্থায় গরম জলে তোয়ালে ভিজিয়ে স্পঞ্জ করা ভালো এতে জ্বর কমে।
৩ জ্বর অবস্থায় এবং আক্রমণের প্রথম অবস্থায় রোগীকে প্রচুর পরিমাণে তরল খাদ্য খেতে দিতে হবে। গ্লুকোজের জল ডাবের জল মিছরির জল সরবৎ সাগু বালিক ফলে রস প্রভৃতি খেতে দেওয়া ভালো।
৪ জ্বরের প্রকোপ কমে গেলে সুসিদ্ধ ভাত মাছের ঝোল ডিমের সিদ্ধ দুধ হরলিক্স বা কমপ্লান প্রভৃতি খেতে দেওয়া ভালো।
৫ রোগীকে বেশ কিছুদিন বিশ্রামে রাখতে হবে। দিনে ৩ থেকে ৪ বার মুখ ধোবার ব্যবস্থা করতে হবে।
 ৬ রোগীকে সুস্থ মানুষের থেকে পৃথকভাবে রাখতে হবে এবং তার ঘর সর্বদা পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে।


এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।

How To Use Ketoconazole in Bangali কেটোকোনাজোল এর কিছু গুরুত্বপূর্ণ টিপস

  ইহা একটি বহুব্যাপক ছত্রাকনাশক ঔষধ। ইহা ট্রাইকোফাইটিন স্পেসিজ এপিডারমোফাইটন ফ্লোকোসাম মাইক্রোস্পোরাম স্পেসিজ ঈষ্ট পিটাইরোস্পোরাম স্পেসিজ প্রভৃতি ছত্রাক জীবাণুর উপর সক্রিয়। এই ঔষধ পৌষ্টিক তন্ত্রের থেকে দ্রুত এবং প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়।বাহ্যিক প্রয়োগের ঔষধের চর্মে প্রবেশ করার ক্ষমতা ও খুব ভালো। ব্যবহার দেহের চর্মের দাদ জননতান্ত্র সংলগ্ন অংশের দাদ পায়ের দাদ দেহের দাদ সকল অংশের হাজা রোগ ছুলি নখের ছত্রাক প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব বা বমি যকৃতের প্রদাহ পুরুষের স্তনের বৃদ্ধি চুল ওঠা ও চর্মের উদ্ভিদ পেটের গন্ডগোল বীর্যের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া প্রভৃতি ঘটে। আন্তঃবিক্রিয়া অ্যান্টাসিড সাইক্লোস্পোরিন ওয়ারফারিন ফিনাইটোইন রিয়ামপিসিন আইসোনায়াজিড অ্যালকোহল প্রভৃতির সাথে আন্তঃবিক্রিয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। সাবধানতা যকৃতের রোগ পেটের গন্ডগোলে খুব সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে। গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা এবং ২ বছরের নিচের শিশুদের ব্যবহার নিষিদ্ধ। বাহ্যিক প্রয়োগের ঔষধ মুখগহ্বর নাসিকা ও চক্ষু সংলগ্ন অংশে ব্যবহার করা চলবে না। ...