সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Ofloxacin Tablets 200 Use In Bangali অফ্লক্সাসিন ট্যাবলেট ব্যবহার

 


ইহা ফ্লুয়োরিনেটেড কুইনোলোন গ্ৰুপের একটি ঔষধ।ইহা উচ্চক্ষমতা সম্পন্ন ব্যকটেরিয়ানালক ঔষধ। ইহা ঈ কোলি ক্লেবসিয়েল্লা প্রোটিয়াস স্পেসিজ সাইট্রোব্যাকটার স্পেসিজ সেরাসিয়া স্পেসিজ স্যালমোনেল্লা সিগেল্লা জার সিনিয়া এন্টারোকোলাইটিকা এ হাইড্রোফিলিয়া ভিব্রিও কলেরী ক্যামাপাইলোব্যাকটার হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা গার্ডেনেরেল্লা ভ্যাজাইনালিস অ্যাসিনেটোব্যাকটার। প্রভৃতি গ্ৰাম নেগেটিভ ব্যাকটিরিয়া এবং স্ট্রেপটোকক্কাস পাইয়োজেনেস স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া মাইকোপ্লাজমা হোমিনিমা ট্রেপোনিমা প্যালিডাম প্রভৃতি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দের উপর সক্রিয়। এই ঔষধ ভাইরাস প্রোটোজোয়া এবং ছত্রাকদের উপর ও ক্রিয়াশীল। ইহা প্রোটিনতন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। অফ্লক্সাসিন ব্যাপকভাবে শরীরের সকল কলাকোষে এবং তরল অংশের ছড়িয়ে পড়ে। এই ঔষধ অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে প্রায় ৮০%  নির্গত হয়ে যায়।

ব্যবহার

সিসটাইটিস আকিউট ও ক্রনিক পাইলোনেফ্রাইটিস প্রস্ট্যাটাইটিস সহ সকল প্রকার নতুন ও পুরোনো মূত্রপীড়া সকল প্রকার অ্যাকিউট ও ক্রনিক শ্বাসযন্ত্রের পীড়া যেমন অ্যাকিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ব্রঙ্কোনিউমোনিয়া নাক কান ও গলার রোগ বিভিন্ন প্রকার রতিজ ব্যাধি রক্তামাশয় কলেরা সহ সকল প্রকার পেটের রোগ টাইফয়েড প্যারাটাইফয়েড ঘা ফোঁড়া পীতবর্ণপীড়া সহ সকল বীজাণু ঘটিত চর্মরোগ জরায়ুসহ স্ত্রীজনন তন্ত্রের বিভিন্ন রোগ অস্ত্রোপচার জনিত সংক্রমণ চক্ষুর বিভিন্ন সংক্রমণ রক্তদুষ্টি মেনিনজাইটিস অস্থিসন্ধির বিভিন্ন সংক্রমণ প্রভৃতিতে ব্যবহার করা হয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

স্নায়ুতন্ত্রের গোলোযোগ পেটের গোলোযোগ পেশীর প্রদাহ মাথা ব্যাথা ঘুম ভাব গা বমি ভাব পেটে ব্যাথা চর্মে উদ্ভেদ প্রভৃতি দেখা যেতে পারে। মারাত্মক প্রতিক্রিয়া খুব কমই হয়। কোনো কোনো রোগীর দুর্বলতা তৃষ্ণা জ্বর ভাব ভীত হওয়া হার্টের দুর্বলতা হাত-পা কাঁপা মুখগহ্বরের ক্ষত প্রভৃতি হতে দেখা যায়।

আন্তঃবিক্রিয়া

থিওফাইলিন রিফামপিসিন ফ্লোরামফেনিকল প্রোটিন অ্যান্টাসিড প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয় ফলে এক সাথে ব্যবহার করলে কর্মক্ষমতা কমে যায়। এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। রক্তের স্বাভাবিক চিত্র বদলে দেয়।

সাবধানতা

শিশুদের এবং ১৬ বছরের নিচে কিশোকদের এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ। গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মাতা কে এই ঔষধ দেয়া চলবে না। মৃগী রোগীর এবং কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রের অন্যান্য রোগের ভুগলে এই ঔষধ দেওয়া নিষিদ্ধ। বয়স্কদের কম মাত্রার প্রয়োগ করা দরকার। চিকিৎসা চলাকালীন সূর্য লোক লাগানো নিষিদ্ধ।

ঔষধের ব্র্যান্ডনেম

Tablets Zanocin Tablets Tarivid ইত্যাদি 


এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।