সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bacillary Dysentery Symptoms use in Bangali রক্তমাশয় বা ব্যাসিলারি ডিসেন্ট্রি হলে কি করবেন

 

বিবরণ

এক বিশেষ ধরনের জীবাণু বৃহদান্ত্র অর্থাৎ বৃহদন্ত্র কে আক্রমণ করে ফলে মলের সাথে রক্ত ও মিউকাস নির্গত হয়। এই জীবাণুর দ্বারা অন্ত্র মধ্যস্থ শ্লৈষ্মিক ঝিল্লী তে ক্ষতের সৃষ্টি হয়। ফলে শ্লেষ্মাযুক্ত মল এবং ক্যাপিলারি অর্থাৎ সূক্ষ্ম রক্ত জালক আক্রান্ত হয় ফলে রক্ত বের হতে থাকে। একেই রক্তামাশয় বা ব্যাসলারি ডিসেন্ট্রি বলা হয়।

আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স এই রোগ সব বয়সে হতে পারে।
আক্রমণের লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয়ের সমান হারে এই রোগ হতে দেখা যায়।

কারণ

দূষিত পানি ও খাদ্যের সাথে এই রোগের জীবাণুর মানুষের শরীরে প্রবেশ করে।

লক্ষণ

১ সামান্য জ্বর ভাব খুব জ্বর হতে পারে।
২ বমি হতে পারে বা গা বমি ভাব থাকে।
৩ পেটে ব্যাথা ও কোথানি সহ বারংবর রক্ত মিশ্রিত আমযুক্ত মল নির্গত হতে থাকে।
৪ সারাদিনের ১০ থেকে ২৫ বার পর্যন্ত পায়খানা হতে পারে।
৫ কিছু কিছু রোগীর ৪০ থেকে ৪৫ পায়খানা হতে পারে।
৬ পায়খানা খুব সামান্য পরিমাণে হয়।
৭ পায়খানার সাথে ছিট ছিট রক্ত বা পরিমাণে অনেক রক্ত নির্গত হতে পারে।
৮ চিকিৎসা না হলে রোগীর মোহ বা খিঁচুনি হতে পারে।
৯ মলে গন্ধ থাকে না। কখনো সামান্য গন্ধ থাকতে পারে।
১০ অনেকবার পায়খানা হবার ফলে শরীর দুর্বল হওয়া।
১১ হাতে পায়ে খিল ধরা এমনকি ডিহাইড্রেশন অর্থাৎ জল শূন্যতা হয়ে যেতে পারে। 

আনুষঙ্গিক চিকিৎসা

প্রথম অবস্থায় ইলেকট্রাল প্রভৃতি ও আর এস পাওডারের সাথে যে কোন একটি ফুটন্ত জল ঠান্ডা করে তাতে মিশিয়ে অল্প অল্প করে খেতে হবে। এছাড়া গ্লুকোজের জল ডাবের জল বালির প্রোটিনেক্স প্রভৃতি অল্প অল্প করে খেতে দেওয়া যাবে
রোগী একটু সুস্থ বোধ করলে সুসিদ্ধ ভাত কাঁচা কলা ঝোল কাঁচা পোস্ত বাটা প্রভৃতি খেতে দেওয়া যাবে।আর ও পরে  দই ছানা ঘোল বেল পাকা কলা ফলের রস ছাগলের দুধ প্রভৃতি খেতে দেওয়া ভালো।
মিছরির জল বরফ বা আইসক্রিম তেল ঝাল মসলা, প্রভৃতি খাওয়া নিষিদ্ধ।

এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।