সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Cirrhosis Symptoms Use In Bangali যকৃতের বিকৃতি হলে কি করবেন কিছু গুরুত্বপূর্ণ টিপস

 

বিবরণ

যকৃত কোষের ক্ষত এবং তাতে ফাইব্রাস টিস্যুর গঠন। এমনকি নবগঠিত ক্ষুদ্র গুটিকার উপস্থিতিও ঘটে একেই যকৃতের বাকৃতি বলা হয়।
আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র হৃদপিন্ডের অন্তঃ রক্ষা গ্রন্থি এবং বিপাকতন্ত্র এই রোগের ফলে আক্রান্ত হয়।
আক্রমণের বয়স রোগের কারণের ওপর নির্ভর করে।
আক্রান্ত লিঙ্গ স্ত্রী এবং পুরুষ উভয়ের এই রোগ হতে পারে।

কারণ

অত্যধিক মাদকদ্রব্য সেবন হেপাটাইটিস সিস্টিক ফাইব্রোসিস প্রভৃতি লিভারের রোগে দীর্ঘদিন ভোগা, বীজাণু সংক্রমণ উইলসনস ডিজিজে ভোগা শিশুদের ফুক্টোজ অসহ্যতা রক্তের টাইরোসিনের পরিমাণ কমে যাওয়ার বিভিন্ন উচ্চমাত্রার ঔষধ খাওয়া প্রভৃতি থেকে এই রোগের উদ্ভব হয়।

লক্ষণ

১ বমি ভাব বা বমি হতে পারে।
২ জ্বর অথবা জ্বর ভাব হতে দেখা যায়।
৩ প্লীহা বৃদ্ধি পায় এবং হাতে ঠেকে।
৪ বাড়াবাড়ি হয়ে গেলে পেটে জল জমা হতে পারে।
৫ আঙুলের ডগা মোটা হয়।
৬ পেট উঁচু হয়ে যায়।
৭ জন্ডিসের লক্ষণ দেখা দেয়।
৮ রক্তশূন্যতা ও দুর্বলতা শরীরের শীর্ণ হওয়া প্রভৃতি দেখা দিতে পারে।
৯ পাতলা পায়খানা রক্ত পায়খানা হতে পারে।
১০ রক্তবমি অথবা কোষ্ঠকাঠিন্য হতে দেখা যায়।
১১ ডানদিকের উপর পেটে প্রচন্ড ব্যাথা হয়। হাত দিয়ে চাপলে লিভার হাতের ঠেকে এবং সেই স্থানে ব্যাথা অনুভব হয়।
১২ পেট ফাঁপা অজীর্ণ অক্ষুধা প্রভৃতি হতে দেখা যায়।
১৩ মুখে তিক্ত আস্বাদ পিত্তবমি হতে পারে।

আনুষঙ্গিক চিকিৎসা

সিরোসিসের রোগীকে প্রোটিন জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে দিতে হবে। মাছ মাংস মাঠা তোলা দুধ শস্য দানা ডাল বাদাম রুটি, বিস্কুট প্রভৃতি খেতে দিতে হবে। রোগাক্রান্ত অবস্থায় ডাবের জল গ্লুকোজের জল শাকসবজির ঝোল প্রভৃতির ন্যাসোগ্যাসট্রিক টিউবের সাহায্য খাওয়াতে হবে।
জল লবণ মাদকদ্রব্য প্রভৃতি কম খেতে হবে। তেল চর্বি জাতীয় খাবার ঝাল মসলা প্রভৃতি খাওয়া নিষিদ্ধ।

সুস্থ হলে সুসিদ্ধ ভাত চারা পোনার বা কচি মাছের ঝোল কাঁচা পেঁপে তরকারি দই স্যালাড প্রভৃতি খাওয়া চলবে। ভালো বিস্কুট পাকা কলা ছানা চিঁড়া প্রভৃতি খেতে দেওয়া যাবে।

এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।