সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Capsule Evion 400: ব্যবহার, উপকারিতা, ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া

 

Capsule Evion 400
                                                                                                Capsule Evion 400 কী?

Capsule Evion 400: একটি জনপ্রিয় Vitamin E (Tocopheryl Acetate) সমৃদ্ধ ক্যাপসুল। এটি শরীরের ভিটামিন ই-এর ঘাটতি পূরণ করতে এবং ত্বক, চুল ও সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এই ক্যাপসুলটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা শরীরকে ফ্রি র‍্যাডিক্যালের  ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।



Capsule Evion 400 এর উপাদান 

প্রতি ক্যাপসুলে রয়েছে: 

Vitamin E (Tocopheryl Acetate) 400 IU



Capsule Evion 400 এর ব্যবহার 

Evion 400 সাধারণত নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়: 

• ভিটামিন ই-এর ঘাটতি পূরণে 

• ত্বক শুষ্কতা ও রুক্ষতা কমাতে 

• চুল পড়া কমাতে ও চুলের গোড়া মজবুত করতে 

• ত্বকের উজ্জ্বলতা বাড়াতে 

• বয়সজনিত ত্বকের সমস্যা কমাতে 

• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে 

• স্নায়ু ও পেশির কার্যক্ষমতা উন্নত করতে 



Capsule Evion 400-এর উপকারিতা 

• ত্বককে ময়েশ্বশ্চারাইজড ও কোমল রাখে 

• ব্রণ ও দাগ কমাতে সহায়ক 

• চুলের বৃদ্ধি ও শক্তি বাড়ায় 

• ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করে 

• শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে



Capsule Evion 400 কীভাবে কাজ করে?

Evion 400 শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করেন এটি ফ্রি র‍্যাডিক্যাল ধ্বংস করে কোষের ক্ষতি কমায় এবং ত্বক ও চুলের কোষকে সুস্থ রাখে।



Capsule Evion 400 এর ডোজ 

• সাধারণত দিনে ১ টি ক্যাপসুল খাবারের পর গ্রহণ করা হয়

• ডোজ রোগীর বয়স ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে 

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ গ্রহন করাই সবচেয়ে নিরাপদ



Capsule Evion 400-এর পার্শ্বপ্রতিক্রিয়া 

সাধারণত এই ক্যাপসুলটি নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে:

• বমি ভাব 

• মাথা ঘোরা 

• পেট ব্যথা 

• ডায়রিয়া 

যদি কোন গুরুতর সমস্যা দেখা দেয় দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। 



Capsule Evion 400 ব্যবহারে সতর্কতা 

• গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন 

• অতিরিক্ত ডোজ গ্রহন করা যাবে না 

• অন্য কোন ওষুধ গ্রহণ করলে চিকিৎসকের জানানো জরুরী 



Capsule Evion 400 সংরক্ষণ পদ্ধতি 

• শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন 

• সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন 

• শিশুদের নাগালের বাইরে রাখুন 



Capsule Evion 400 কি প্রতিদিন খাওয়া নিরাপদ? 

হ্যাঁ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিদিন Evion 400 খাওয়া নিরাপদ।



উপসংহার 

Capsule Evion 400 একটি কার্যকর ভিটামিন ই সাপ্লিমেন্ট, যা ত্বক, চুল ও শরীরের সামগ্রীক সুস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক ডোজ ও নিয়ম মেনে ব্যবহার করলে এটি নিরাপদ ও উপকারী।

এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to Use Amikacin Usage

 ইহা অ্যামাইনো গ্লাইকোসাইড গ্ৰুপের একটি বীজানুনাশক ঔষধ ইহা ক্যানামাইসিন এ হইতে সংযযোগসাধনে প্রস্তুত করা হয় ইহা অনেক গুলি গ্ৰাম পজেটিভ এবং গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয় হয় প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর দারুন সক্রিয় হয় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সহ কিছু গ্ৰাম পজিটিভ বীজাণু যা পেনিসিলিয়ামে ধ্বংস হয় না তাদের অ্যামিকাসিন ধ্বংস করতে সক্ষম অ্যামিকাসিন সাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের উপর দারুন ভাবে সক্রিয়  ইন্ট্রাভেনাস পথে ব্যবহারের শেষে ইহা রক্ত রসে সর্বোচ্চ মাত্রায় থাকে ইহা শরীরের সকল প্রকার কলাকোষ এবং তরল অংশে যাথা সেরিব্রোস্পাইন্যাল ফ্লুইড অ্যামনাইওটিক ফ্লুইড পেরিটোনিয়্যাল ফ্লুইড প্রভৃতি অংশে ব্যাপকভাবে বিস্তার লাভ করে গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে ৯৪% থেকে ৯৮% অপরিবর্তিত ভাবে মূত্রের মাধ্যমে নির্গত হয়  ব্যবহার রক্তে ব্যাকটেরিয়া উপস্থিতি রক্ত দৃষ্টির শ্বাসযন্ত্রে মাঝারি থেকে মারাত্মক সংক্রমণ অস্থি ও সন্ধির সংক্রমণ চর্মের বীজাণু ঘঠিত পীড়া ও পোড়া বা পোড়াজনিত অস্ত্রোপচার জনিত সংক্রমণ মেনিনজাইটিস পেরিটোনাইটিস অ্যাকিউট ও ক্রনিক এবং সরল ও জটিল মূত্র যন্ত্রের ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...