সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Clavam Bid syrup: ব্যবহার, উপকারিতা, ডোজ ও সতর্কতা

Clavam Bid syrup

 Clavam Bid syrup কী

Clavam Bid syrup: একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যা মূলত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ (Bacterial Infection) চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি শিশুদের জন্য বেশি ব্যবহৃত হলেও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ বড়রাও গ্রহণ করতে পারে।

এই সিরাপে সাধারণত দুইটি উপাদান থাকে-

Amoxicillin 

• Clavulanic Acid 

এই দুটি উপাদান একসাথে কাজ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং সংক্রমণ দ্রুত হারাতে সাহায্য করে। 



Clavam Bid syrup এর কাজ কী

এই ওষুধ শরীরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে এবং ব্যাকটেরিয়ার তৈরি এনজাইমের নিষ্ক্রিয় করে, যার ফলে সংক্রমণ ধীরে ধীরে সেরে যায়।



Clavam Bid syrup এর ব্যবহার 

নিম্নলিখিত সমস্যা গুলোর ক্ষেত্রে এই সিরাপ ব্যবহার করা হয়-

• গলা ব্যথা ও টনসিল ইনফেকশন 

• কান ও সাইনাসের সংক্রমণ 

• ফুসফুসের সংক্রমণ (নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস)

• দাঁতের সংক্রমণ 

• ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ 

• মূত্রনালীর সংক্রমণ (UTI)

শুধুমাত্র ব্যাকটেরিয়াল সংক্রমণের কার্যকর, ভাইরাসজনিত রোগে (যেমন সর্দি-কাশি) এটি কাজ করে না।



Clavam Bid Syrup এর ডোজ 

ডোজ রোগীর বয়স, ওজন ও সংক্রমণের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।

সাধারণ নির্দেশনা:

• শিশুদের ক্ষেত্রে: চিকিৎসকের নির্দেশ অনুযায়ী 

• সাধারণত দিনে ২ বার (BID) দেওয়া হয়

• খাবারের পরে দেওয়া ভালো 

নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না।



Clavam Bid Syrup কীভাবে খেতে হবে?

• বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে 

• মাপার চামচ বা ড্রপার ব্যবহার করতে হবে 

• নির্দিষ্ট সময় অনুযায়ী খাওয়াতে হবে 

• কোর্স সম্পূর্ণ করতে হবে, মাঝপথে বন্ধ করা যাবে না 



Clavam Bid Syrup এর পার্শ্বপ্রতিক্রিয়া

সব ওষুধের মতো এরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তবে সবার ক্ষেত্রে নয়।

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া

• বমি বমি ভাব
• ডায়রিয়া 
• পেট ব্যথা
• ত্বকে রেশ 

গুরুতর হলে: 

• শ্বাসকষ্ট 
• মুখ বা ঠোঁট ফুলে যাওয়া 
• তীব্র অ্যালার্জি

এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। 


Clavam Bid Syrup খাওয়ার আগে সতর্কতা 

• পেনিসিলিনে অ্যালার্জি থাকলে জানাতে হবে 
• লিভার বা কিডনির সমস্যা থাকলে সতর্কতা প্রয়োজন 
• গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি 


Clavam Bid Syrup সংরক্ষণ পদ্ধতি 

• ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন 
• সূর্যের আলো থেকে দূরে রাখুন 
• শিশুদের নাগালের বাইরে রাখুন 
• মেয়াদ উত্তীর্ণ হলে ব্যবহার করবেন না 


উপসংহার 

Clavam Bid Syrup 

একটি কার্যকর অ্যান্টিবায়োটিক যা সঠিকভাবে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে ব্যাকটেরিয়াল সংক্রমণ দ্রুত সারাতে সাহায্য করে। তবে অবশ্যই নির্ধারিত ডোজ ও সময় অনুযায়ী সম্পূর্ণ কোর্স করতে হবে।

আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to Use Amikacin Usage

 ইহা অ্যামাইনো গ্লাইকোসাইড গ্ৰুপের একটি বীজানুনাশক ঔষধ ইহা ক্যানামাইসিন এ হইতে সংযযোগসাধনে প্রস্তুত করা হয় ইহা অনেক গুলি গ্ৰাম পজেটিভ এবং গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয় হয় প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর দারুন সক্রিয় হয় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সহ কিছু গ্ৰাম পজিটিভ বীজাণু যা পেনিসিলিয়ামে ধ্বংস হয় না তাদের অ্যামিকাসিন ধ্বংস করতে সক্ষম অ্যামিকাসিন সাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের উপর দারুন ভাবে সক্রিয়  ইন্ট্রাভেনাস পথে ব্যবহারের শেষে ইহা রক্ত রসে সর্বোচ্চ মাত্রায় থাকে ইহা শরীরের সকল প্রকার কলাকোষ এবং তরল অংশে যাথা সেরিব্রোস্পাইন্যাল ফ্লুইড অ্যামনাইওটিক ফ্লুইড পেরিটোনিয়্যাল ফ্লুইড প্রভৃতি অংশে ব্যাপকভাবে বিস্তার লাভ করে গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে ৯৪% থেকে ৯৮% অপরিবর্তিত ভাবে মূত্রের মাধ্যমে নির্গত হয়  ব্যবহার রক্তে ব্যাকটেরিয়া উপস্থিতি রক্ত দৃষ্টির শ্বাসযন্ত্রে মাঝারি থেকে মারাত্মক সংক্রমণ অস্থি ও সন্ধির সংক্রমণ চর্মের বীজাণু ঘঠিত পীড়া ও পোড়া বা পোড়াজনিত অস্ত্রোপচার জনিত সংক্রমণ মেনিনজাইটিস পেরিটোনাইটিস অ্যাকিউট ও ক্রনিক এবং সরল ও জটিল মূত্র যন্ত্রের ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...