সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ELOSONE-HT Skin Cream: ব্যবহার, উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা

 

ELOSONE-HT Skin Cream

বর্তমান সময়ের ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ফাঙ্গাল সংক্রমণ, চুলকানি, লালচে ভাব, অ্যালার্জি বা প্রদানজনিত সমস্যায় চিকিৎসকের পরামর্শে যে ওষুধটি প্রায়ই ব্যবহার করা হয়, তার মধ্যে ELOSONE-HT Skin Cream একটি পরিচিত নাম। এই আর্টিকেল আমরা ELOSONE-HT ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।



ELOSONE-HT Skin Cream কী?

ELOSONE-HT Skin Cream একটি কম্বিনেশন ট্রপিকাল (বাহ্যিকভাবে ব্যবহারের) মেডিসিন। এটি মূলত ত্বকের প্রদান, ফাঙ্গাল ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং তীব্র চুলকানি কমানোর জন্য ব্যবহার করা হয়।

এই ক্রিম সাধারণত স্বল্প সময়ের জন্য ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় এবং এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।



ELOSONE-HT Skin Cream-এর উপাদান (Composition)

ELOSONE-HT সাধারণত তিনটি সক্রিয় উপাদানের সমন্বয়ে তৈরি:

1. Mometasone Furoate - একটি স্টেরয়েড, যা ত্বকের লালভাব, ফোলা ও চুলকানি কমায়

2. Hydroquinone - ত্বকের কালো দাগ বা পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে 

3. Tretinoin - মৃত ত্বক কোষ অপসারণ করে নতুন ত্বক গঠনে সহায়তা করে 

এই তিনটি উপাদান একসাথে কাজ করে ত্বকের সমস্যা দ্রুত কমাতে সাহায্য করে।



 ELOSONE-HT Skin Cream-এর ব্যবহার (Uses)

এই ক্রিম সাধারণত নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়:

• অ্যালার্জিজনিত চুলকানি

• ডার্মাটাইটিস

• ত্বকের ফাঙ্গাল সংক্রমণ

• ত্বকের প্রদানজনিত সমস্যা 

• মেলাজমা বা কালো দাগ (ডাক্তারের পরামর্শে)

• একজিমা (Eczema)

• ত্বকের লালচে ভাব ও ফোলা



ELOSONE-HT Skin Cream কীভাবে কাজ করে?

• Mometasone ত্বকের প্রদাহ ও অ্যালার্জি প্রতিক্রিয়া কমায়

• Hydroquinone অতিরিক্ত মেলানির উৎপাদন করিমে ত্বকের কালচে দাগ হালকা করে

• Tretinoin ত্বকের কোষ পুনর্গঠনে করে এবং ত্বককে মসৃণ করতে সাহায্য করে 

এই সম্মিলিত কার্যকারণেই ক্রিমটি দ্রুত ফল দেয়।



ELOSONE-HT Skin Cream ব্যবহারের নিয়ম

• দিনে সাধারণত ১ বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাতলা করে লাগান 

• চোখ, মুখের ভিতর, ঠোঁট বা খোলা ক্ষতে ব্যবহার করবেন না 

•  ব্যবহার করা উচিত নয় 

• আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো করে নিন

নিজে নিজে দীর্ঘদিন ব্যবহার করা বিপজ্জনক হতে পারে 



ELOSONE-HT Skin Cream-এর পার্শ্বপ্রতিক্রিয়া 

কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যেমন:

• ব্রণ বৃদ্ধি

• ত্বকের রঙ পরিবর্তন 

• অতিরিক্ত ব্যবহারের স্থায়ী ক্ষতি 

• ত্বকে জ্বালাপোড়া 

• শুষ্কতা

• ত্বক পাতলা হয়ে যাওয়া 

যদি গুরুতর সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন‌।



কারা ব্যবহার করবেন না?

নিম্নলিখিত ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার এড়িয়ে চলা উচিত:

• শিশুদের ক্ষেত্রে

• ভাইরাস সংক্রমণ (যেমন হারপিস)

• দীর্ঘমেয়াদি ত্বকের রোগে নিজে নিজে ব্যবহার 

• গর্ভবতী বা স্তন্যদানকারী মা (ডাক্তারের পরামর্শ ছাড়া) 



গুরুত্বপূর্ণ সতর্কতা 

• মুখে দীর্ঘদিন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ 

• উপসর্গ ভালো হয়ে গেলে নিজে নিজে ব্যবহার বন্ধ করবেন না বা বাড়াবেন না 

• এটি স্টেরয়েডযুক্ত ক্রিম, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না 



উপসংহার 

ELOSONE-HT Skin Cream একটি কার্যকর ত্বক চিকিৎসার ওষুধ হলেও এটি যথাযথ নিয়ম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। ভুল বা অতিরিক্ত ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

• এই আর্টিকেল পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।






এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to Use Amikacin Usage

 ইহা অ্যামাইনো গ্লাইকোসাইড গ্ৰুপের একটি বীজানুনাশক ঔষধ ইহা ক্যানামাইসিন এ হইতে সংযযোগসাধনে প্রস্তুত করা হয় ইহা অনেক গুলি গ্ৰাম পজেটিভ এবং গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয় হয় প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর দারুন সক্রিয় হয় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সহ কিছু গ্ৰাম পজিটিভ বীজাণু যা পেনিসিলিয়ামে ধ্বংস হয় না তাদের অ্যামিকাসিন ধ্বংস করতে সক্ষম অ্যামিকাসিন সাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের উপর দারুন ভাবে সক্রিয়  ইন্ট্রাভেনাস পথে ব্যবহারের শেষে ইহা রক্ত রসে সর্বোচ্চ মাত্রায় থাকে ইহা শরীরের সকল প্রকার কলাকোষ এবং তরল অংশে যাথা সেরিব্রোস্পাইন্যাল ফ্লুইড অ্যামনাইওটিক ফ্লুইড পেরিটোনিয়্যাল ফ্লুইড প্রভৃতি অংশে ব্যাপকভাবে বিস্তার লাভ করে গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে ৯৪% থেকে ৯৮% অপরিবর্তিত ভাবে মূত্রের মাধ্যমে নির্গত হয়  ব্যবহার রক্তে ব্যাকটেরিয়া উপস্থিতি রক্ত দৃষ্টির শ্বাসযন্ত্রে মাঝারি থেকে মারাত্মক সংক্রমণ অস্থি ও সন্ধির সংক্রমণ চর্মের বীজাণু ঘঠিত পীড়া ও পোড়া বা পোড়াজনিত অস্ত্রোপচার জনিত সংক্রমণ মেনিনজাইটিস পেরিটোনাইটিস অ্যাকিউট ও ক্রনিক এবং সরল ও জটিল মূত্র যন্ত্রের ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...