How to use Carbuncles: বিবরণ, কারণ, লক্ষণ ও চিকিৎসা

 

How to use Carbuncles

বিবরণ 

চর্মনিম্নস্থ তন্ত্র বীজাণু দূষণ হয়ে সে বড় ও চ্যাপ্টা ফোঁড়ার সৃষ্টি হয় তাকে দুষ্টব্রণ বা বার্কাঙ্কল বলা হয়। আক্রান্ত তন্ত্র ত্বক ও বহিঃক্ষরা তন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। 

আক্রমণে বয়স এই রোগ মধ্য বয়সীদের ই বেশি হয়। আক্রান্ত লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয়েরই এই রোগের সমান ভাবে আক্রান্ত হন।


Causes of the disease কারণ 

রক্তে শর্করা বেশি থাকা এবং স্ট্যাফাইলোকক্বাস বীজাণুর সংক্রমণ এই রোগের প্রধান কারণ 



Symptoms of the disease লক্ষণ 

• শরীরের যে কোনো স্থানে তবে বেশির ভাগই পিঠে এই রোগ হয় 

• প্রথমে চামড়া লাল হয়ে ফুলে ওঠে 

• তবে প্রচন্ড টাটানি ব্যথা থাকে 

• ক্রমশ পুঁজ সঞ্চয় হতে থাকে 

• এবং ব্যাথা যন্ত্রণা বৃদ্ধি পায়

• এই ব্রণ চ্যাপ্টাকৃতির হয় এবং বহুমুখ বিশিষ্ট হয় 

• এর ভেতরে মৌচাকের কুঠুরীর ন্যায় অনেক নালী সৃষ্টি হয় তাতে পুঁজ জমে থাকে

• চাপ দিলে সব মুখ দিয়ে অল্প অল্প পুঁজ বের হতে থাকে 

• ফেটে গেলে বা অস্ত্রোপাচারের পর সহজে ঘা শুকোতে চায় না 

• অনেক সময় রোগী একসাথে অনেকগুলি কার্বাঙ্কলে ভোগে ফলে জ্বর ও মাথা ব্যথা সহ বহুরকম কষ্টে ভোগে 



Treatment চিকিৎসা 

• সর্বপ্রথম কার্বাঙ্কল আক্রান্ত স্থানটিতে বোরিক অ্যাসিড বা ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত গরম জল দ্বারা সেঁক দিতে হবে 

• না ফাটলে অস্ত্রোপচার করে পুঁজ বের করে দিতে হবে 

• এর পর গজ দ্বারা ওষুধ ক্ষতের মধ্যে প্রবেশ করাতে হবে 

• এর জন্য Antibactrin Oil (অ্যান্টিব্যাকট্রিন অয়েল

• অথবা Wokadine Ointment (ওকাডিন অয়েন্টমেন্ট

• বা Alphadine Ointment (আলফাডিন অয়েন্টমেন্ট) লাগাতে হবে 

এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন