সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How to use Gallstone: রোগের বিবরণ, কারণ, লক্ষণ ও চিকিৎসা

 

How to use Gallstone

বিবরণ 

পিত্তনালী অর্থাৎ Bill Duet এর মধ্যে অবরোধ ঘটলে পিত্তরস (Bile) বা পিত্তরঞ্জক (Bile Pigment) ভালভাবে নির্গত হতে পারে না, ফলে তা পিত্তথলির মধ্যে জমে যায় এবং পাথরে পরিণত হয় 

কোলেস্টেরল (Cholesterol) থেকেও পাথরে সৃষ্টি হয়। পিত্তথলিতে পাথর জমে থাকা হল Gall Stone বা পিত্ত পাথরী  এখন এই পাথর বিভিন্ন আকৃতির হয়। ছোট বালুকণা থেকে শুরু 

করে পাখির ডিমের সাইজেরও হয়। ছোট আকৃতির হলে পাথরের সংখ্যা বেশি থাকে। এই পাথর যাদি পিত্তরস বাহিত হয়ে পিত্তনালীতে আটকে যায়, তাহলে প্রদাহের সৃষ্টি হয় অথবা 

পাথরের সংখ্যা বেশি হয়ে পিত্তথলিতে চাপে সৃষ্টি হয়ে যন্ত্রণা শুরু হয়, তাকে বলা হয় পিত্তশূল বা Cholecystitis কোলেসিস্টাইটিস অনেক সময় কোন প্রদাহ থাকে না, ফলে 

রোগী রোগ সম্বন্ধে জানতেও পারে না। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণে বয়স ৫০ বছরের ঊদ্ধেই এই রোগ বেশি হয়, তবে ২০ থেকে ৫০ বছরের মধ্যেও এই 

রোগ বেশি কিছু কিছু হতে দেখা যায়। আক্রান্ত লিঙ্গ পুরুষের তুলনায় মহিলারাই এই রোগে অধিক আক্রান্ত হয়।



Causes of the disease কারণ 

১. যকৃতের রোগে দীর্ঘ দিন ভোগা বা অন্যান্য রোগ থেকেও পিত্তবাহী নালীতে অবরোধ সৃষ্টি হয়ে পিত্তরস নিঃসরণে বাধাদান করে 

২. রক্তে কোলেস্টেরল বৃদ্ধি প্রভৃতি এই রোগ সৃষ্টির সহায়ক 



Symptoms of the disease লক্ষণ 

১. ডানদিকের উপরে পেট এবং ডান পাঁজরের নিচে হঠাৎ তীব্র যন্ত্রণা আরম্ভ হয় 

২. যদি পাথরী পিত্তনালীর বেয়ে নেমে যায়

৩. আর পাথরী আটকে থাকলে যন্ত্রণা চলতেই থাকে তিন থেকে চার দিন পর্যন্ত 

৪. বমি ভাব বা বমি হতে পারে 

৫. তাপমাত্রা বৃদ্ধি পায় শীত ভাব থাকে 

৬. পেট ফুলে উঠতে পারে 

৭. শ্বাস প্রশ্বাস দীর্ঘ হয় 

৮. শতকরা ৫০ জনের জন্ডিস হতে দেখা যায় 

৯. কোষ্ঠকাঠিন্য বা কালচে মল হতে দেখা যাবে। 

১০. ফ্যাট জাতীয় খাবার হজম হয় না 

১১. ফলে মল পাতলা হতে পারে 



Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা 

এই রোগের প্রধান চিকিৎসা হলো অস্ত্রোপ্রচার (Cholecystitis tomy) করে পাথর বের করা 

১. লঘু ও পুষ্টিকর খাদ্য খেতে হবে 

২. গ্লুকোজের জল, ডাবের জল, আপেল, মুসুম্বী ও বাতাবি লেবুর রস, আখের রস, কাঁচা পেঁপে, উচ্ছে ও করলা প্রভৃতি খাওয়া ভালো। 

৩. যন্ত্রণা ও ব্যাথা কমাতে গরম সেঁক দেওয়া ভালো 

৪. ঘি, মাখন, দুধ, অন্যান্য চর্বি জাতীয় খাবার, মশলাদার খাবার, ভাজা খাবার, মাদকদ্রব্য প্রভৃতি না খাওয়াই ভালো 

৫. ডিম মাছ মাংস প্রভৃতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ 

৬. তবে শিঙ্গি মাগুর মাছের ঝোল খাওয়া ভালো 

৭. দুধ ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানা কাটিয়ে খাওয়া চলবে 


এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।





এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to Use Amikacin Usage

 ইহা অ্যামাইনো গ্লাইকোসাইড গ্ৰুপের একটি বীজানুনাশক ঔষধ ইহা ক্যানামাইসিন এ হইতে সংযযোগসাধনে প্রস্তুত করা হয় ইহা অনেক গুলি গ্ৰাম পজেটিভ এবং গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয় হয় প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর দারুন সক্রিয় হয় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সহ কিছু গ্ৰাম পজিটিভ বীজাণু যা পেনিসিলিয়ামে ধ্বংস হয় না তাদের অ্যামিকাসিন ধ্বংস করতে সক্ষম অ্যামিকাসিন সাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের উপর দারুন ভাবে সক্রিয়  ইন্ট্রাভেনাস পথে ব্যবহারের শেষে ইহা রক্ত রসে সর্বোচ্চ মাত্রায় থাকে ইহা শরীরের সকল প্রকার কলাকোষ এবং তরল অংশে যাথা সেরিব্রোস্পাইন্যাল ফ্লুইড অ্যামনাইওটিক ফ্লুইড পেরিটোনিয়্যাল ফ্লুইড প্রভৃতি অংশে ব্যাপকভাবে বিস্তার লাভ করে গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে ৯৪% থেকে ৯৮% অপরিবর্তিত ভাবে মূত্রের মাধ্যমে নির্গত হয়  ব্যবহার রক্তে ব্যাকটেরিয়া উপস্থিতি রক্ত দৃষ্টির শ্বাসযন্ত্রে মাঝারি থেকে মারাত্মক সংক্রমণ অস্থি ও সন্ধির সংক্রমণ চর্মের বীজাণু ঘঠিত পীড়া ও পোড়া বা পোড়াজনিত অস্ত্রোপচার জনিত সংক্রমণ মেনিনজাইটিস পেরিটোনাইটিস অ্যাকিউট ও ক্রনিক এবং সরল ও জটিল মূত্র যন্ত্রের ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...