সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How to use Tetracycline: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা অবলম্বনের

 

How to use Tetracycline

Tetracycline কী?

ইহা জলে দ্রবণীয়, গন্ধহীন, তিক্ত আস্বাদ বিশিষ্ট হরিদ্রাবর্ণের স্ফটিকাকার বস্তু। ইহা অধিকাংশ গ্ৰাম-পজেটিভ বা গ্ৰাম-নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয়। ইহা পৌষ্টিকতন্ত্র থেকে দ্রুত 

এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। ইহা শরীরের সকল প্রকার কলাকোষ এবং তরল অংশের দ্রুত বিস্তার লাভ করে। ইহা ৪০ থেকে ৭০ শতাংশ প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়। এছাড়া মলের সাথে ও কিছু নির্গত হয়।



ব্যবহার Uses 

• নিউমোনিয়া 

• ব্রঙ্কাইটিস সহ সকল প্রকার শ্বাস যন্ত্রের পীড়া 

• সাইনুসাইটিস 

• টনসিলাইটিস 

• ফ্যারিংজাইটিস সহ সকল প্রকার গলার রোগ 

• নাক ও কানের সকল প্রকার সংক্রমণ 

• চক্ষুর সংক্রমণ 

• সকল প্রকার প্রস্রাবের পীড়া 

• উদরাময় 

• কলেরা 

• আমাশয় সহ সকল প্রকার পৌষ্টিকতন্ত্রের পীড়া 

• সকল প্রকার স্ত্রী জননতন্ত্রের সংক্রমণ 

• পীত জ্বর 

• গ্ৰন্থিজ্বর 

• ব্রণ ও তদজনিত ক্ষত

আরক্ত জ্বর (Scarlet fever) প্রভৃতি সকল প্রকার জ্বরে এই ওষুধ ব্যবহার করা যায়।



পার্শ্ব প্রতিক্রিয়া Side Effects 

• বমি ভাব বা বমি 

• ক্ষুধা মন্দা 

• জিহ্বা ও মুখগহ্বরের ক্ষত

• চর্মে উদ্ভেদ 

• আমবাত 

• রক্তাল্পতা 

• ইওসিনোফিলিয়া 

• রক্তে নিউট্রোফিল

ও অনুচক্রিকার হ্রাসপ্রাপ্তি ঘটে থাকে। দীর্ঘকাল চিকিৎসা চালালে দাঁতের রং হরিদ্রাভ হয়ে যায়।



আন্তঃবিক্রিয়া Interchange 

১. পেনিসিলিন 

২. আয়রন 

৩. ক্যালসিয়াম প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয় 

৪. ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় 

৫. অ্যালুমিনা ও ম্যাগনেসিয়া সমন্বয়ে অ্যান্টাসিডের সঙ্গে আন্তঃবিক্রিয়া ঘটে 

৬. ফলে শোষণ কম হয় এবং কর্মক্ষমতা হ্রাস পায় 

৭. এছাড়া কার্বামাজেপিন 

৮. ফেনাইটোইন 

৮. লিথিয়াম 

ডাইগক্সিন প্রভৃতির সঙ্গে ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় এবং রক্তের চিত্রের পরিবর্তন ঘটায়।



সাবধানতা অবলম্বনের 

• গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মাতার ব্যবহার করা নিষিদ্ধ।

• ১ থেকে ১২ বছরের নিচের শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ।

ইঞ্জেকশন কেবলমাত্র ইন্ট্রামসস্কুলার পথেই দেওয়া চলবে ইন্ট্রাভেনাস হলে তা বিপদজনক হবে।

• মলম নষ্ট হয়ে গেলে বা Expiry হয়ে গেলে তা ব্যবহার করা বিপদজনক।

• মারাত্মক কিডনির রোগ এবং যকৃতের জটিল রোগে ইহার ব্যবহার নিষিদ্ধ।

• চিকিৎসা চলাকালীন দুধ এবং দই না খাওয়াই ভালো 

• চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।


এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।



এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।