How to use Tinidazole Tablet: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, আন্তঃবিক্রিয়া

How to use Tinidazole Tablet


ভূমিকা 

ইহা ইমিডাজোল থেকে প্রাপ্ত রাসায়নিক পদার্থ বিশেষ। ইহা হালকা হলুদ বর্ণের স্ফটিকাকার কঠিন পদার্থ। ইহা জলে অদ্রবণীয়, তবে মেথানল ও ক্লোরোফর্মে দ্রবণীয় ইহা 

প্রোটোজোয়া এবং অবাত বীজাণুদের (Anaerobic Bacteria) ধ্বংস করতে সক্ষম টাইকোমোনাস ভ্যাজাইনাল, এন্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া প্রভৃতি প্রোটোজোয়া এবং 

ব্যাকটেরয়ডস ফ্র্যাজিলিস ও ফিউসোব্যাকটেরিয়াম স্পেসিজ, পেপটোকক্কাস স্পেসিজ, ভেইল্লোনেল্লা স্পেসিজ প্রভৃতি অবাত বীজাণুদের উপর দারুন ভাবে সক্রিয়।

টিনিডাজোল পৌষ্টিকতন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। ইহা গ্ৰহণের ১ থেকে ২ ঘন্টার মধ্যে রক্তে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়।

ইহার অধিকাংশটাই মূত্রের সাথে পরিবর্তিত এবং অপরিবর্তিত অবস্থায় নির্গত হয়। ইহা শরীরের সকল কলা কোষে ভালভাবে বিস্তার লাভ করে।



ব্যবহার Uses 

• অ্যামিবাঘটিত আমাশয়

• জিয়ার্ডিয়ার উপস্থিতি 

• টাইকোমনা

• অন্যান্য আণুবীক্ষণিক কীটের উপস্থিতি 

• পেরিটোনাইটিস

• এন্ডোমেট্রাইটিস

• ডিম্বাশয়ের ও ডিম্বাশয় নালীর ক্ষত

• ফুসফুসের ক্ষত 

যকৃতের ক্ষত প্রভৃতিতে ব্যবহার করা হয়।



পার্শ্ব প্রতিক্রিয়া Side Effects 

মারাত্মক প্রতিক্রিয়া খুব কমই হয়, যেমন: 

• মুখে তিক্ত আস্বাদ 

• ক্ষুধামন্দা 

• উদরাময় 

• বমিভাব বা বমি 

• মাথাঘোরা 

• জল পিপাসা বৃদ্ধি পাওয়া

• চর্মে উদ্ভেদ 

• আমবাত 

প্রুরিটাস প্রভৃতি হতে পারে। এছাড়া ঘোলাটে প্রস্রাব ও রক্তের চিত্রের পরিবর্তন ঘটাতে দেখা যায়।



আন্তঃবিক্রিয়া Interchange 

• অ্যালকোহল 

• অ্যাম্পিসিলিন

• ডক্সিসাইক্লিন 

• কোট্রাইমোক্সাজোল

প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া ফলের পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।



সাবধানতা অবলম্বনের 

• স্নায়ুর পীড়া 

• রক্তের রোগ 

গর্ভাবস্থা কালীন

• স্তন্যদানকালে 

• এবং অ্যালকোহলের সাথে ব্যবহার নিষিদ্ধ।

এই আর্টিকেলটি পড়ে কোনো রকমে সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।