How to use Chloroquine phosphate: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, আন্তঃবিক্রিয়া

 

How to use Chloroquine phosphate

Chloroquine phosphate কী?

ইহা জলে দ্রবণীয়, তিক্ত আস্বাদ বিশিষ্ট সাদা রঙের পাওডার। ইহা মানুষের শরীরের যে কোনো স্থানে বসবাস কারীর ম্যালেরিয়া জীবাণুদের ধ্বংস করে দেয়, কেবলমাত্র যকৃতে অবস্থানকারী

প্যারাসাইটদের উপর কোন প্রভাব ফেলতে পারে না। ইহা চার প্রকার ম্যালেরিয়া প্যারাসাইটদের উপর সক্রিয় সেগুলি হল

পি. ভাইভ্যাক্স 

• পি. ওয়েল

• পি. ম্যালেহ্যরী 

• পি. ফ্যালসিপেরাম 

এছাড়া এই ঔষধের এন্টামিবা হিস্টোলাইটিকা জিয়ার্ডিয়া মাইক্রো ব্যাকটেরিয়াল লেপ্রী প্রভৃতির উপর যথেষ্ট প্রভাব আছে। 

এছাড়া এই ঔষধের প্রদান নিবারণী পেশীর আক্ষেপ নিবারণী অ্যালার্জি দমনকারী ক্ষমতা বিদ্যমান। এই রসায়ন পৌষ্টিক তন্ত্রে থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়

ইহা দ্রুত সমস্ত কলাকোষে পৌঁছে যায়। ইহা যকৃত, প্লীহা, ফুসফুসের ও কিডনিতে বেশি সময় স্থায়ী হয়। এই রসায়ন মলের সাথে এবং প্রস্রাবের সাথে অপরিবর্তিত অবস্থায় নির্গত হয়।



ব্যবহার (Uses)

• ম্যালেরিয়া 

• অ্যামিবিয়াসিস 

• রিউমাটয়েড আর্থ্রাইটিস 

• কুষ্ঠের বিষক্রিয়া 

• চর্মের ক্ষয়রোগ প্রভৃতিতে ব্যবহার করা হয় 



পার্শ্ব প্রতিক্রিয়া Side Effects

• বমি 

• বমিভাব 

• উদরাময় 

• পেটের ব্যথা 

• পেটের যন্ত্রণা 

• মাথার যন্ত্রণা 

• চুল ওঠা 

• চর্মের উদ্ভিদ 

• প্রুরিটাস 

• চক্ষুর জ্বালা 

• চোখের দৃষ্টি অস্বচ্ছ হওয়া 

• কান ভো ভো করা 

নখের নীচে নীলচে কাল দাগ প্রভৃতি দেখা যায়।



আন্তঃবিক্রিয়া Interchange 

• অ্যান্টাসিড 

• ফিনাইলবিউটাজোল

• নিওস্টিগমিন

• পাইবিডোস্টি গমিন 

• অ্যাম্পিসিলিন 

• সিমেটিডিন 

প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।



সাবধানতা অবলম্বনের

• গর্ভবতী মহিলাদের স্বল্পমাত্রায় এবং সাবধানতা সহকারে ব্যবহার করতে হয়।

• চক্ষুর মারাত্মক রোগে ব্যবহার নিষিদ্ধ।

• মৃগী রোগ ও স্নায়ুর পীড়ায় ব্যবহার নিষিদ্ধ 

এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করুন।