Nalidixic Acid কী?
ইহা কুইনোলোন গ্ৰুপের যৌথ যার সর্বোচ্চ ব্যাকটেরিয়া ধ্বংস কারী ক্ষমতা বিদ্যমান। সাইট্রোব্যাকটার, ক্লেবসিয়েল্লা স্পেসিজ, এন্টারোব্যাকটার স্পেসিজ, প্রোটিয়াস মাইরাবিলিস প্রভৃতি গ্ৰাম- নেগেটিভ ব্যাকটেরিয়া দের উপর অধিক মাত্রায় সক্রিয়। ইহা পৌষ্টিক তন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। ইহা মূত্রতন্ত্রের অধিক পরিমাণে বিস্তার লাভ করে। প্রস্রাবে এই ওষুধ এবং ইহার পরিচ অংশে ২৪ ঘন্টা পর্যন্ত থাকে। এই ওষুধ মূত্রের মাধ্যমে এবং মলের সাথে নির্গত হয়। এই ওষুধের দ্বারা মূত্রের PH অর্থাৎ বিক্রিয়ার পরিবর্তন ঘটে কিন্তু তা ব্যাকটেরিয়া ধ্বংসকারী ক্ষমতা নষ্ট করে না। এই ওষুধ পৌষ্টিক নালীর স্বাভাবিক অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়াদের ধ্বংস করে না, ফলে পেটের রোগের ভালো ফল পাওয়া যায় বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় না।
ব্যবহার (Uses)
১. গ্ৰাম নেগেটিভ ব্যাকটেরিয়া ঘটিত উদরাময়
২. মূত্রনালীর সংক্রমণ (UTI)
৩. শিশু এবং বয়স্কদের রক্তামাশয়
৪. মূত্রথলি সংক্রমণ
৫. কিছু নির্দিষ্ট গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া সংক্রমণ
৬. সকল প্রকার প্রস্রাবের সংক্রামণ
প্রভৃতিতে ব্যবহার করা হয়
পার্শ্ব প্রতিক্রিয়া (Side Effects)
• বমি ভাব
• বমি
• দুর্বলতা
• ঘুম ভাব
• চর্মে উদ্ভেদ
• রক্তাল্পতা
• মাথা ধরা
• মাথা ঘোরা
•দৃষ্টির বিকৃতি প্রভৃতি দেখা দিতে পারে
গুরুতর ও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
আন্তঃবিক্রিয়া
১. ক্লোরপ্রোমাজাইন
২. পারফেনাজাইন
৩. অ্যাসপিরিন
৪. নাইট্রোফুরারল
ঔষধ প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া সাথে খেলে শোষণে ব্যাঘাত ঘটে।
সাবধানতা
৩ মাসের নিচের শিশুদের এবং গর্ভবতী মহিলাদের গর্ভের প্রথম অর্ধাংশে ব্যবহার নিষিদ্ধ। যকৃতে রোগ এবং কনভালসন অর্থাৎ তড়াকা রোগে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ। এই ওষুধ দ্ধারা চিকিৎসা চলাকালীন সময়ে সূর্যালোক লাগানো নিষিদ্ধ।
এই আর্টিকেলটি পড়ে কোনো রকমে সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।
