Cefotaxime injection: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা

 

Cefotaxime injection


Cefotaxime injection কী?

ইহা সেফালোস্পোরিন গ্ৰুপের একটি বহু ব্যাপক বীজাণু নাশক ওষুধ যা কেবলমাত্র ইঞ্জেকশন মাধ্যমে শরীরের প্রবেশ করানো হয়। ইহা স্ট্যাফাইলোকক্বাস অরিয়াস, স্ট্যাফাইলোকক্বাস এপিডারমিস, স্ট্রেপটোকক্বাস পাইযোজিনেস, স্ট্রেপটোকক্বাস 

নিউমোনিয়া, প্রভৃতি গ্ৰাম-পজিটিভ বীজাণু এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ঈসচেরেচিয়া কোলি, স্যালমোনেল্লা স্পেসিজ, সিগেল্লা, নেইস্যেরিয়া, সিউডোমোনাস প্রভৃতি গ্ৰাম-নেগেটিভ ও ব্যাকটেরিয়াদের উপর সক্রিয়।

ইহা পুশ করার ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। ইহা শরীরের প্রায় সকল কলাকোষে এবং সকল তরল অংশে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। ইহার প্রায় অপরিবর্তিত ও পাচিত অবস্থায় মূত্রের সহিত নির্গত হয়। মলের সাথে নির্গত হয়। এই ওষুধ স্তনদুগ্ধের সাথে ও সামন্য পরিমাণে নির্গত হয়।



ব্যবহার (Uses)

1. রক্তে ব্যাকটেরিয়ার উপস্থিতি

2. রক্তদুষ্টি

3. হৃদঝিল্লীর প্রদাহ

4. মেনিনজাইটিস

5. পেরিটোনাইটিস

6. যকৃত ও পিত্তথলির সংক্রমণ

7. নিউমোনিয়া

8. ব্রঙ্কোনিউমোনিয়া

9. ব্রঙ্কাইটিস 

10. ফুসফুসের ক্ষত 

11. প্লুরাতে পূজ জমা 

12. অস্থির সংক্রমণ

13. মূত্রযন্ত্রের পীড়া 

14. চর্মের মারাত্মক সংক্রমণ 

15. পোড়া ক্ষতের মারাত্মক সংক্রমণ 

16. সংক্রমণ জনিত স্ত্রীরোগ

17. অস্ত্রোপচার জনিত সংক্রমণ

গণোরিয়া ক্ষত প্রভৃতিতে ব্যবহার করা হয়।



পার্শ্ব প্রতিক্রিয়া (Side Effects)

হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়, যেমন: 

• বমি ভাব 

• বমি 

• আমবাত 

• জ্বর ভাব 

• চর্মে উদ্ভেদ 

• পেশিতে পুশ করার পর সেই স্থানে প্রদাহ প্রভৃতি হতে দেখা যায়

• রক্তের SGOT বৃদ্ধি পায়

• রক্তে শ্বেত কণিকার হ্রাস প্রাপ্তি অর্থাৎ লিউকোপেনিয়া 

রক্তে অনুচক্রিকার পরিমাণ হ্রাস পাওয়া অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া প্রভৃতি ঘটে।



আন্তঃবিক্রিয়া

জেন্টামাইসিন

• অ্যামিকাসিন 

প্রভৃতির সাথে একসাথে প্রয়োগ করলে কিডনির বিষাক্ততা (Nephrotoxicity) বেড়ে যায়।



সাবধানতা

মত্রাবরোধে গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার নিষিদ্ধ।

• যে কোনো মৌখিক সেফালোস্পোরিনে অ্যালার্জি থাকলে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ।

• বৃহদান্ত্রের ক্ষত রোগে এই ইঞ্জেকশন ব্যবহার না করাই ভালো।


এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।