সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How to use Cholera: কারণ, লক্ষণ, চিকিৎসা

 

How to use Cholera

Description বিবরণ 

ইহা একটি অ্যাকিউট বীজাণু সংক্রমণ জনিত রোগ যা থেকে মারাত্মক উদরাময়, বমি ও জলশূন্যতা (Dehydration) এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। 

আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই বীজণু দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স সকল বয়সেই এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয়ের সমানভাবে এই রোগ হতে পারে।



Causes of the disease কারণ 

বীজাণু দূষণ খাদ্যবস্তু, বীজাণু দূষণ পানীয় খাওয়া প্রভৃতির মাধ্যমে এই রোগ ছড়ায়। খাদ্য বস্তু দূষিত হয় মাছির দ্বারা রোগীর সংস্পর্শে দীর্ঘসময় থাকলেও এই বীজাণু সংক্রামিত হতে পারে। 

রোগের জীবাণু ভিব্রিও কলেরী (Vibria Cholerae) নামক বীজাণু যা দেখতে কমার মত তার সাহায্যে এই রোগ হয় 



Symptoms of the disease লক্ষণ 

• পেটে পেটের অস্থিরতা 

• ভাব হঠাৎ ঘনঘন পায়খানা শুরু হয়ে যাওয়া 

• মল ক্রমশঃ পাতলা হওয়া 

• পরে মল থাকে না কেবল চাল ধোয়া জল বা ভাতের ফেনের মত নির্গত হয় 

• মলে আঁশটে গন্ধ থাকে 

• বেদনাহীন মল নিঃসরণ 

• পরে মল অসাড়ে নির্গত হতে শুরু করে 

• রোগীর কোনো বোধ জ্ঞান থাকে না 

• বমি শুরু হয় 

• ক্রমশঃ বমি বাড়তে থাকে 

• বমিও জলবৎ হয় 

• খাবার খেলেই তা সাথে সাথে পায়খানার মাধ্যমে এবং বমির সাথে উঠে যায় 

• ক্রমশঃ রোগী দূর্বল হয়ে যায় 

• নড়াচড়া করার ক্ষমতা থাকে না 

• চক্ষু কোটরাগত হয়ে যাওয়া 

• গাল চোপসানো ভাব 

• চোয়ালে খিল ধরা প্রভৃতি হতে পারে 

• প্রচন্ড পিপাসা বোধ হয় কিন্তু জল খেলেই বমি হয় 

• রোগী অস্থির হয়ে পড়ে 

• মুখ চোখ নীল হয়ে যায় 

• শ্বাস-প্রশ্বাসের গতি বৃদ্ধি পায় 

• নাড়ী ক্ষীণ এবং দ্রুত হয় 

• হাত পা ঠান্ডা হয়ে যায় 

• সমস্ত শরীরের বিশেষতঃ আঙ্গুলের চামড়া কুঁচকে যায় 

• ঠিক ধোপানীদের ভিজে হাতের ন্যায় 

• চক্ষুর ভিতরের অংশ শুস্ক দেখায় 

• মূত্রের পরিমাণ কমতে কমতে মূত্রাবরোধ হয়ে যায় 

• রক্তচাপ খুব কমে যায় 

• এক সময় শরীরের তাপ স্বাভাবিকের নিচে নেমে যেতে পারে যা খুব মারাত্মক এবং বিপদজনক হয় 

• খিঁচুনি শুরু হতে পারে 

• শ্বাসকষ্ট হতে পারে 

চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে দ্রুত ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করুন 



Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা 

• রোগীকে অ্যাকিউট অবস্থায় কোনো খাদ্য না দেওয়াই ভালো 

• উপরে বর্ণিত নিয়মে ORS তৈরি করে খেতে দেওয়া যাবে 

• রোগী একটু সুস্থ হলে কাঁচা কলার ঝোল ও ভাত দিতে হবে 

• জল ফুটিয়ে ঠাণ্ডা করে খেতে হবে 

• কাঁচা জল খাওয়া নিষিদ্ধ 

• পরে রোগীর দুর্বলতা কাটাতে মিষ্টি ফলের রস হরলিকস ডিম দুধ মাছ চারা পোনা প্রভৃতি দিতে হবে 

• কলেরা রোগীর পোষাক পরিচ্ছদ বিছানা ও ঘর ফিনাইল বা ডেটল জলে 

• অথবা ডিটারজেন্ট মিশ্রিত জল দ্বারা ভালোভাবে পরিষ্কার করতে হবে 


এই আর্টিকেলটি করে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তার বাবু সঙ্গে পরামর্শ করুন।






এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।

How To Use Ketoconazole in Bangali কেটোকোনাজোল এর কিছু গুরুত্বপূর্ণ টিপস

  ইহা একটি বহুব্যাপক ছত্রাকনাশক ঔষধ। ইহা ট্রাইকোফাইটিন স্পেসিজ এপিডারমোফাইটন ফ্লোকোসাম মাইক্রোস্পোরাম স্পেসিজ ঈষ্ট পিটাইরোস্পোরাম স্পেসিজ প্রভৃতি ছত্রাক জীবাণুর উপর সক্রিয়। এই ঔষধ পৌষ্টিক তন্ত্রের থেকে দ্রুত এবং প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়।বাহ্যিক প্রয়োগের ঔষধের চর্মে প্রবেশ করার ক্ষমতা ও খুব ভালো। ব্যবহার দেহের চর্মের দাদ জননতান্ত্র সংলগ্ন অংশের দাদ পায়ের দাদ দেহের দাদ সকল অংশের হাজা রোগ ছুলি নখের ছত্রাক প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব বা বমি যকৃতের প্রদাহ পুরুষের স্তনের বৃদ্ধি চুল ওঠা ও চর্মের উদ্ভিদ পেটের গন্ডগোল বীর্যের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া প্রভৃতি ঘটে। আন্তঃবিক্রিয়া অ্যান্টাসিড সাইক্লোস্পোরিন ওয়ারফারিন ফিনাইটোইন রিয়ামপিসিন আইসোনায়াজিড অ্যালকোহল প্রভৃতির সাথে আন্তঃবিক্রিয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। সাবধানতা যকৃতের রোগ পেটের গন্ডগোলে খুব সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে। গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা এবং ২ বছরের নিচের শিশুদের ব্যবহার নিষিদ্ধ। বাহ্যিক প্রয়োগের ঔষধ মুখগহ্বর নাসিকা ও চক্ষু সংলগ্ন অংশে ব্যবহার করা চলবে না। ...