সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Ceff 500 Capsule: পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যবহার ও সাবধানতা

 

Ceff 500 Capsule

Ceff 500 Capsule কী

ইহা পৌষ্টিক তন্ত্রে থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। খালি পেটে খেলে এক ঘন্টা এবং খাবার খাওয়ার পর খেলে ২ ঘন্টা মধ্যে রক্তরসের সর্বোচ্চ মাথা উপস্থিত হয়।

ইহা শরীরের প্রায় অধিকাংশ অংশে বিস্তার লাভ করে। ইহা সেফালোস্পোরিন এর সংযোগসাধনে (Semistnthesis) প্রস্তুত হয়। ইহা সাদা রঙের তিক্ত আস্বাদ‌। বিশিষ্ট স্ফটিকাকার বস্তু।

প্রোটিয়াস মিরাবিলিস ক্লেবসিয়েল্লা স্পেসিজ স্ট্যাফাইলোকক্কাস প্রভৃতি গ্ৰাম পজটিভ বীজাণু এবং ই কোলি স্পেসিজ প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয়।

ইহা পেনিসিলিয়াম ঔষধে যে সমস্ত বীজাণু ধ্বংস হয়নি তা ও ধ্বংস হবে। গ্ৰহণের আট ঘন্টার মধ্যে ইহা প্রায় অপরিবর্তিত অবস্থায় প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়।

লিভার এবং কিডনিতে সর্বোচ্চ পরিমাণ বিস্তৃত হয় তাছাড়া স্তনদুগ্ধ অ্যামনাইওটিক ফ্লুইড অর্থাৎ ভ্রূণ আবরকের মাঝের তরল 

আকোয়াস হিউমার প্রভৃতি তরলেও বিস্তার লাভ করে। তবে ইহা মস্তিষ্ক সুষুম্না রসে খুব কম মাত্রায় বিস্তার লাভ করে।



Usage ব্যবহার 

• অস্থি ও সন্ধির সংক্রমণ 

• চর্মের বীজাণু ঘটিত রোগসমূহ 

• ব্রঙ্কাইটিস 

• ব্রঙ্কোনিউমোনিয়া সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া 

• নাক সংক্রমণ 

• কান ও গলার সংক্রামণ 

• নতুন ও পুরোনো মূত্রযন্ত্রের পীড়া 

• শিশুদের হাম অথবা পক্সের (pox) পরের বীজাণু সংক্রমণ ঘটিত উপসর্গ প্রভৃতিতে ভালো ফল দেয় 



Side effects পার্শ্ব প্রতিক্রিয়া 

এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম হতে দেখা যায়।

• বমি ভাব 

• বমি 

• উদরাময় 

• এছাড়া প্রুরিটাস 

• চর্মে উদ্ভেদ 

• আমবাত প্রভৃতি হতে পারে 

• মাথা ধরা 

• মাথা ঘোরা 

• ঝিমুনি ভাব 

• ইউসিনোফিলিয়া প্রভৃতি হতে পারে 



Interchange আন্তঃবিক্রিয়া 

• অ্যামিকাসিন 

• জেন্টামাইসিন 

• এথাক্রাইনিক অ্যাসিড 

• ফ্রুসেমাইড

প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া ঘটায় কর্মক্ষমতা লোপ পায় বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।



Precautions সাবধানতা অবলম্বনের 

• স্তন্যদানকারী মাতাকে ব্যবহার করার আগে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে 

• তবে শেষ দিকে সাবধানতা সহকারে ব্যবহার চলে 

• গর্ভাবস্থায় প্রথম দিকে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 

• যাদের পেনিসিলিয়াম ঔষধে অ্যালার্জি আছে তাদের সেফালেক্সিন খুব সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে 

অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন






এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Carcinoma Of The Oesophagus cancer symptoms use in bangali খাদ্যনালীতে ক্যান্সার

  রোগের বিবরণ খাদ্যনালীর নিম্ন প্রান্তের ভিতরের দিকের ত্বকের যে কোন কোষের উৎকট ধরনের বৃদ্ধি এবং তার ফলে পার্শ্ব বর্তী টিস্যু সমূহে তার প্রভাব পড়া এবং আরও পরে এই রোগ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়াকে খাদ্যনালী কার্সি নোমা বা কর্কটরোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এই রোগ বেশি হয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষেরা এই রোগে আড়াই গুণ বেশি আক্রান্ত হয়। রোগের কারণ সঠিক কারণ অজানা। ধূমপান মদ্যপান খাদ্যনালির প্রদাহে দীর্ঘদিন ভোগা এবং তা থেকে ক্ষতের সৃষ্টি হওয়া প্রভৃতি থেকে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ ১ হাতের আঙুলের নখের গোড়ায় দিকের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। ২ খাদ্যনালির অবরোধ ঘটতে পারে। ৩ খাদ্য বস্তুর পাকস্থলীতে পৌঁছাতে পারে না। ৪ দ্রুত শরীরের ওজন কমে যায়। ৫ খাদ্য গিলে খাবার পর তা যখন খাদ্যনালির বরাবর নামে তখন অত্যধিক কষ্ট হওয়া। ৬ যা একটানা চলতেই থাকে ইহা এই রোগের প্রধান লক্ষণ। ৭ ঢেকুরের সাথে খাবার উগরিয়ে আসতে পারে। ৮ রাত্রে মুখে জল উঠতে পারে। ৯ কন্ঠাস্থির উপ...

How To Use Albendazole Tablets In Bangali অ্যালবেনডাজল কিছু গুরুত্বপূর্ণ টিপস

ইহা একটি বহুব্যাপক কৃমিনাশক ঔষধ। ইহা কৃমি দের গ্লুকোজের গ্রহনের বাধা দেয় ফলে কৃমিদের শক্তি সঞ্চয় কমে গিয়ে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও তাদের সচলতা ব্যাহত হয় এবং ক্রমশ তা মালের সাথে নির্গত হয়। এই ঔষধ খুব সামান্য পরিমাণে পৌষ্টিক তন্ত্র থেকে শোষিত হয়। ইহা অধিকাংশই মলের সাথে নির্গত হয়ে যায়। ব্যবহার গোলকৃমি হুকওয়ার্ম সূতাকৃমি ফিতাকৃমি এবং হুইপওয়ার্ম প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ধরা এবং মাঝে মাঝে পেটের গন্ডগোলের ইতিহাসে পাওয়া যায়। বমি ভাব মুখে শুষ্কতা কানের শব্দ হওয়া প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া কোন ঔষধ বা খাদ্যের সাথে আন্তঃবিক্রিয়ার কোন ইতিহাস নেই। সাবধানতা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মহিলাদের এই ঔষধ খাওয়া নিষিদ্ধ। স্বাভাবিক ঋতুস্রাবের ৭ দিনের মধ্যে ব্যবহার না করাই শ্রেয়।সদ্যোজাত শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের মারাত্মক রোগের সময় এই ঔষধ ব্যবহার না করাই শ্রেয়। ঔষধের ব্র্যান্ডনেম Tablets Albezole এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।

How To Use Ketoconazole in Bangali কেটোকোনাজোল এর কিছু গুরুত্বপূর্ণ টিপস

  ইহা একটি বহুব্যাপক ছত্রাকনাশক ঔষধ। ইহা ট্রাইকোফাইটিন স্পেসিজ এপিডারমোফাইটন ফ্লোকোসাম মাইক্রোস্পোরাম স্পেসিজ ঈষ্ট পিটাইরোস্পোরাম স্পেসিজ প্রভৃতি ছত্রাক জীবাণুর উপর সক্রিয়। এই ঔষধ পৌষ্টিক তন্ত্রের থেকে দ্রুত এবং প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়।বাহ্যিক প্রয়োগের ঔষধের চর্মে প্রবেশ করার ক্ষমতা ও খুব ভালো। ব্যবহার দেহের চর্মের দাদ জননতান্ত্র সংলগ্ন অংশের দাদ পায়ের দাদ দেহের দাদ সকল অংশের হাজা রোগ ছুলি নখের ছত্রাক প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব বা বমি যকৃতের প্রদাহ পুরুষের স্তনের বৃদ্ধি চুল ওঠা ও চর্মের উদ্ভিদ পেটের গন্ডগোল বীর্যের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া প্রভৃতি ঘটে। আন্তঃবিক্রিয়া অ্যান্টাসিড সাইক্লোস্পোরিন ওয়ারফারিন ফিনাইটোইন রিয়ামপিসিন আইসোনায়াজিড অ্যালকোহল প্রভৃতির সাথে আন্তঃবিক্রিয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। সাবধানতা যকৃতের রোগ পেটের গন্ডগোলে খুব সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে। গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা এবং ২ বছরের নিচের শিশুদের ব্যবহার নিষিদ্ধ। বাহ্যিক প্রয়োগের ঔষধ মুখগহ্বর নাসিকা ও চক্ষু সংলগ্ন অংশে ব্যবহার করা চলবে না। ...