সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How to use in Bangali Histafen Tablet: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা অবলম্বন

 

How to use in Bangali Histafen Tablet

Histafen Tablet কী

এই ওষুধ পৌষ্টিক তন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয় এবং তা লিভার অর্থাৎ যকৃতে পাচিত হয়। যে সকল অবস্থায় অ্যাস্টেমিজোল ব্যবহার সম্ভব নয়।

সেই সকল পরিস্থিতিতে টারফেনাডিন ব্যবহার করা যাবে। এই ওষুধ কোনো আচ্ছন্নভাব থাকে না। ইহা একটি দ্রুত ক্রিয়াশীল হাইড্রোজেন গ্ৰাহী (H1 Receptor) গ্ৰুপের রসায়ন যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কোন প্রভাব ফেলে না।

ইহা গ্ৰহণের এক থেকে দুই ঘন্টার মধ্যে কলাকোষে ব্যপাক ভাবে বিস্তার লাভ করে। অন্যান্য ওষুধের সাথে আন্তঃবিক্রিয়া কম হয় বলে এই ওষুধ সকল রোগীদের ব্যবহার করা সহজ 

এই ওষুধের পাচিত অংশে শতাংশের উপর মল মাধ্যমে এবং শতাংশের উপর মূত্রের মাধ্যমে নির্গত হয়। এই ওষুধ বারো ঘন্টা যাবৎ কর্মক্ষম থাকে।



ব্যবহার Uses 

• আমবাত 

• কীট পতঙ্গের কামড় 

• হাঁচি 

• অ্যালার্জি ঘটিত নাসিকা স্রাব 

• অ্যালার্জি ঘটিত চর্মরোগ 

• একজিমা 

• অ্যালার্জি ঘটিত শ্বাসযন্ত্রের পীড়া 

• চক্ষুর লালাভ ভাব 

• নাসিকা প্রদাহ 

• জ্বালা 

• অশ্রুস্রাব 

• সংস্পর্শ জনিত চর্মরোগ 

খাদ্যবস্তু ঔষধ বা প্রসাধনদ্রব্য থেকে সৃষ্টি চর্মের প্রতিক্রিয়া প্রভৃতিতে ব্যবহার করা হয়।



পার্শ্ব প্রতিক্রিয়া Side Effects 

• মনোযোগের অভাব 

• বমি ভাব বা বমি 

• পেটে অস্বস্তি ভাব 

• নিদ্রাভাব 

• ঝিমুনি ভাব 

• চুল উঠে যাওয়া 

• চর্মে উদ্ভেদ 

• মলত্যাগের স্বাভাবিক অভ্যাসের গোলযোগ 

• যকৃতের গোলমাল 

• মুখের শুষ্কতা থাকতে পারে 

গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।



আন্তঃবিক্রিয়া 

• রক্সিথ্রোমাইসিন 

• লিনকোমাইসিন 

• কেটোকোনাজোল 

• এরিথ্রোমাইসিন 

• অ্যাজিথ্রোমাইসিন

প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয় ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।



সাবধানতা অবলম্বন 

• তিন থেকে ছয় বছরের নিচের শিশুদের ব্যবহার করা চলবে না 

• আট থেকে বারো বছরের শিশুদের ব্যবহার করা আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন 

• গর্ভবতী মহিলা দের ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার নিষিদ্ধ 

• স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় 

• হৃৎপিণ্ডের রোগে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 

• কিডনির রোগে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 

• যকৃতের রোগে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 


অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন