How to use in Bangali Topcid Tablet: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা অবলম্বন

 

How to use in Bangali Topcid Tablet

Topcid Tablet কী

ইহা খাদ্যপূর্ণ অবস্থায় রাত্রিতে এবং উত্তেজক ভোজনের পর পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণকে নিয়ন্ত্রণ করায় ঔষধ গ্ৰহণের আট থেকে দশ ঘন্টা পর পর্যন্ত এই ওষুধ অ্যাসিড ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে পারে।

ইহা পাকস্থলীর সকল রসক্ষরণে বাধা দেয়। ইহা সামান্য অংশ যকৃত পাচিত হয়। গ্ৰহণে এক থেকে দুই ঘন্টা মধ্যে ইহা রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়।

ইহা পৌষ্টিক তন্ত্রের ক্ষত নিরাময়কারী হাইড্রোজেন গ্ৰাহী গ্ৰুপের রসায়ন। ইহা পৌষ্টিক তন্ত্রের থেকে দ্রুত এবং অনেক টাই শোষিত হয়।

এই ওষুধ প্রায় অধিকাংশ টাই অপরিবর্তিত অবস্থায় মূত্রপথে ও মলের সাথে দেহের বাইরে নির্গত হয়।



ব্যবহার Uses 

১. পাকস্থলীর ক্ষত 

২. অন্ননালীর ক্ষত 

৩. জোলিনজার এলিশন সিনড্রোম 

৪. ডিওডেনামের ক্ষত 

প্রভৃতিতে ব্যবহার করা হয়।



পার্শ্ব প্রতিক্রিয়া Side Effects 

এই ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই হতে দেখা যায়। যেমন-

• ঝিমানো ভাব

• কোষ্ঠকাঠিন্য 

• বমি ভাব বা বমি 

• মাথা ধরা 

• ক্ষুধা মন্দা 

• উদরাময় 

গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।



সাবধানতা অবলম্বন 

• শিশুদের ক্ষেত্রে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।

• বারো বছর শিশুদের ব্যবহার করা যেতে পারে 

• গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের ব্যবহার নিষিদ্ধ 

• মূত্রাবরোধে এই ওষুধ ব্যবহার চলবে না 

• পাকস্থলী বা অন্ত্রের ক্যান্সার রোগে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 


অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন