Description বিবরণ
যোনিদ্বার ও যোনিনালী বিভিন্ন কারণে প্রবাহিত হতে থাকে একেই Vaginitis ভ্যাজাইনাইটিস বলা হয়। আক্রান্ত তন্ত্র জননতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স যে কোনো বয়সেই এই রোগ হতে দেখা যায়। আক্রান্ত লিঙ্গ কেবলমাত্র মহিলারা এই রোগে আক্রান্ত হন।
Causes of the disease কারণ
• যোনিদ্বার ও যোনিনালীতে গার্ডেনেরেল্লা ভ্যাজাইনাল ইস
• মোবিলাংকাস স্পেসিজ
• মাইকোপ্লাজমা হোমিনিস
• প্রিভোটেল্লা
• ফ্যুসোব্যাকটেরিয়া প্রভৃতি বীজাণুর আক্রমণ
• গনোরিয়া ও সিফিলিস রোগে ভোগা
• ট্রাইকোমোনা বা মনিলিয়াম জীবাণুর আক্রমণ সংক্রমণ
• বাথলিন গ্ৰন্থির ক্ষত
• প্রসবের সময় যোনিদ্বার কেটে যাওয়ার পর তা ভালোভাবে নিরাময় না হওয়া
• যোনিদ্বার ও যোনিনালীর জন্মগত ত্রুটি থাকা
• যোনিদ্বার ও তৎ সংলগ্ন অংশে রক্ত সরবরাহের ব্যাঘাত ঘটা
• ঋতু বন্ধের পর এস্ট্রোজেনের ঘাটতি হওয়া প্রভৃতি বিভিন্ন কারণে এই রোগ হয়
Symptoms of the disease লক্ষণ
• যোনিতে ক্ষত এবং তা থেকে দুর্গন্ধ বের হওয়া এই রোগের একটি লক্ষণ
• ধূসর রংয়ের যোনিস্রাব হতে দেখা যায়
• যোনিকপাট ও যোনিদ্বার জ্বালা ও যন্ত্রণা হতে থাকে
• সঙ্গম কষ্টকর হয়
• ঋতুর গোলযোগ হতে পারে
• জ্বর ভাব গা ম্যাজম্যাজ করা
• পেটে ব্যথা প্রভৃতি হতে পারে
• ঋতু বন্ধের পর হলে যোনিনালী শুকিয়ে যায়
Treatment চিকিৎসা
• জল ও তরল খাদ্য প্রচুর পরিমাণে খেতে হবে
• হরলিক্স ভিভা প্রোটিনেক্স কমপ্লান কমপ্লিট প্রভৃতির যে কোন একটি খাওয়া ভালো
• এ ছাড়া সহজপাচ্য অথচ পুষ্টিকর খাদ্য খেতে হবে
• সুনিদ্রার ব্যবস্থা করতে হবে
• যতদূর সম্ভব বিশ্রামে থাকতে হবে
• রোগ ভোগকালীন যৌনমিলন বন্ধ রাখতে হবে
এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।
