How to use Syscan Tablet: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা

 

How to use Syscan Tablet

Syscan Tablet কী

এই রসায়নের অধিকাংশটাই পরিবর্তিত এবং অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে নির্গত হয়। ইহা মুখে খাবার পর প্রায় সম্পূর্ণরূপে পৌষ্টিক তন্ত্রে থেকে শোষিত হয়ে রক্তরসে পৌছায় এবং তা চব্বিশ ঘণ্টা যাবৎ বর্তমান থাকে।

ইহা একটি বহু ব্যাপক ছত্রাক নাশক ঔষধ। ইহা নখ ও লালা গ্ৰন্থি যোনি এবং মাথার মস্তিষ্ক কোষে ব্যাপকভাবে বিস্তার লাভ করে 

এই রসায়ন ক্যানডিড অ্যালবিক্যানস সহ সকল প্রকার ছত্রাকদের উপর সক্রিয়। ইহার শেষ মাত্রা প্রয়োগের ১০ দিন পর পর্যন্ত শরীরে ইহার ক্রিয়া বর্তমান 



Usage ব্যবহার 

• যোনির হাজা

• খাদ্যনালীর হাজা

• দেহ ত্বকের (চর্মের) হেজে যাওয়া 

• মুখগহ্বরের হাজা 

অন্যান্য ছত্রাক ঘটিত রোগে ব্যবহার করা যায় 



Side effects পার্শ্ব প্রতিক্রিয়া 

• পেটের ব্যথা 

• যকৃতের রোগ হওয়া 

• উদরাময় 

• চর্মে উদ্ভেদ নির্গমন 

• বমি ভাব বা বমি 

• মাথার যন্ত্রণা 

রক্তে থ্রম্বোসাইট কমে যাওয়া প্রভৃতি হতে পারে 



Interchange আন্তঃবিক্রিয়া 

• রিফামপিসিন

• সাইক্লোস্পোরিন 

• ওয়ার ফারিন

• ফিনাইটোইন

প্রভৃতির সঙ্গে ব্যবহার আন্তঃবিক্রিয়া হয় ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।



Be careful সাবধানতা অবলম্বন 

• গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে মাতাদের ব্যবহার নিষিদ্ধ 

• ১২ থেকে ১৩ বছরের নিচের শিশুদের ব্যবহার নিষিদ্ধ 

• যকৃতের রোগ ব্যবহার না করাই ভালো 

• কিডনির রোগ প্রভৃতিতে ব্যবহার করা চলবে না 

অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন