Betnelan Tablet Side Effects: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সাবধানতা অবলম্বন

 

Betnelan Tablet Side Effects

Betnelan Tablet: কী

ইহা পৌষ্টিক তন্ত্র থেকে দ্রুত এবং প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়ে যায়। ইহার কর্মক্ষমতা তিন দিনের ও অধিক স্থায়ী হয়। ইহার প্রদাহ নিবারণী ক্ষমতা বিদ্যমান 

গ্ৰহণের এক থেকে তিন ঘন্টার মধ্যে ইহা রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। ইহা প্রেডনিসলোন থেকে উদ্ভূত ওষুধ ইহা প্রেডনিসলোনের চেয়ে দশ গুণ অধিক ক্ষমতা সম্পন্ন 

ইহা যকৃতে পাচিত হয় এবং অধিকাংশ টাই মূত্রের মাধ্যমে নির্গত হয়।



ব্যবহার uses 

• ওষুধ বা সিরাপ থেকে প্রতিক্রিয়া 

• চক্ষুর বিভিন্ন রোগ 

• একজিমা 

• সকল প্রকার বাতব্যাধি 

• রক্তদান জনিত কারণে প্রতিক্রিয়া 

• সকল প্রকার রোগের জটিল অবস্থায় জীবনসংশয় দেখা দিলে 

• অ্যাজমা 

• বিভিন্ন প্রকার বিষক্রিয়া 

• সংস্পর্শ জনিত চর্মরোগ 

• আমবাত 

• ড্রাগ ঈরাপশন 

যে সমস্ত রোগে স্টেরয়েড ব্যবহার চলে না সেখানে বেটামেথাসোন দেওয়া যায়।



পার্শ্ব প্রতিক্রিয়া side effects 

• মাথা ধরা 

• বেশিদিন ব্যবহারে চক্ষুতে ছানি পড়া 

• পেটে অস্বস্তি ভাব 

• ক্ষত নিরাময়ে ব্যাঘাত ঘটা

• পেশির দুর্বলতা 

• গায়ে কালশিরা পড়া 

• পেপটিক আলসার থেকে রক্তপাত 

• গায়ে লোম গজানো 

• মেয়েদের ঋতুর গোলযোগ 

• ব্রণ 

• স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া 

গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ করুন।



আন্তঃবিক্রিয়া 

• এফিড্রিন 

• রিফামপিসিন 

• কার্বামেজেপিন 

• প্রিমিডোন 

• স্যালিসাইলেটস 

• ফিনাইটোইন 

• বারবিউটারেটস 

• পটাশিয়াম ক্লোরাইড 

প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয় ফলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।



সাবধানতা অবলম্বন

• শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগেই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না 

• গর্ভবতী মহিলা এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 

• ছত্রাক সংক্রমণ ব্যবহার নিষিদ্ধ 

• মৃগীরোগ থাকলে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 

• পৌষ্টিক তন্ত্রের ক্ষত থাকলে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 

• ডায়াবেটিস রোগীদের এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 

• স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ 


অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন