Stevol MD 5 MG tablet: কী
এই ওষুধ মস্তিষ্কের বমনকেন্দ্রের উপর ক্রিয়া করে বমন নিবারণে সাহায্য করে। এই ওষুধ পাকস্থলী থেকে দ্রুত শোষিত হয় এবং মস্তিষ্কের কোষ সমূহে ব্যাপার ভাবে বিস্তার লাভ করে
ইহা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বমন নিবারণ কারী ওষুধ। এছাড়াও এই ঔষধের সাহায্য মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের বহুবিধ রোগকে দমন করানো হয়।
ব্যবহার Uses
• দুশ্চিন্তা
• বমি
• মানসিক গোলযোগ
• বমি ভাব
• মাথা ঘোরা
• মানসিক ভারসাম্য হীনতা
• স্কিৎজোফ্রেনিয়া
• আধকপালে
প্রভৃতিতে ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া Side Effects
• নাক সেটে ধরা
• মুখমগুলের পেশীর আক্ষেপ
• মুখের শুষ্কতা
• অনিদ্রা
• মেরুদণ্ড সংলগ্ন পেশীর আক্ষেপ
• ঘুম ভাব
• যকৃতের গোলযোগ
প্রভৃতি হতে পারে। দৃষ্টি শক্তি বিকৃতি ও অনেক সময় ঘটতে দেখা যায়।
আন্তঃবিক্রিয়া
• মৃগী রোগের ঔষধ
• ঘুমের ওষুধ
• অ্যালকোহল
• অসাড়কারক ওষুধ
• অ্যালার্জির ওষুধ
• অবসাদের ওষুধ
পারকিনশোনিজম রোগের ঔষধ প্রভৃতির সাথে আন্তঃবিক্রিয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়
সাবধানতা অবলম্বন
• পুরুষের ধ্বজভঙ্গ রোগে ব্যবহার নিষিদ্ধ
• শিশুদের এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ
• গর্ভবতী মহিলা এই ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ
• স্তন্যদানকারী মাতার ব্যবহার করা নিষিদ্ধ
• অবসাদ গ্ৰস্ত রোগী এই ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ
• মৃগী রোগ থাকলে এই ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ
• চক্ষুর রোগ থাকলে এই ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ
তোমাদের অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।
