সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How to use Ethambutol: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা

 

How to use Ethambutol

ইহা যক্ষ্মা বীজাণু Mycobacterium Tuberculosis ধ্বংস কারী ওষুধ। ইহা কেবল মাত্র এই বীজাণুর উপর সক্রিয়। এই ওষুধ পৌষ্টিক তন্ত্রে থেকে শোষিত হয়। ইহা দ্রুত শোষিত হয় 

এবং শরীরের অধিকাংশ কলাকোষে এবং তরল অংশে ছড়িয়ে পড়ে। গ্ৰহণের দুই থেকে চার ঘণ্টার মধ্যে ইহা রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয় এবং ২৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।ইহার মূত্রের মাধ্যমে নির্গত হয় এবং মলের মাধ্যমে নির্গত হয়।



ব্যবহার (Uses)

যক্ষ্মা রোগের চিকিৎসা এবং পুনঃচিকিৎসা জন্য অন্যান্য যক্ষ্মা বীজাণু ধ্বংস কারী ওষুধের সাথে ব্যবহার করা হয়।



মাত্রা (Dosage)

কেবলমাত্র বয়স্কদের ৮০০ মিগ্ৰা দিনে ১ বার দুপুরে খাবার পর দেওয়াই ভালো। রোগীর ওজন ৫০ কেজির কম হলে ৬০০ মিগ্ৰা দিনে একবার দিতে হবে। পুরোনো রোগীর পুনঃ চিকিৎসা ক্ষেত্রে ১০০০ মিগ্ৰা দিনে ১ থেকে ২ মাস দিতে হয়,



পার্শ্ব প্রতিক্রিয়া (Side Effects)

• মাথা ঘোরা 

• চর্মে উদ্ভেদ 

• চুলকানি 

• পেটের গন্ডগোল প্রভৃতি হতে পারে 

• এছাড়া চক্ষু স্নায়ুর প্রদান 

• গেঁটে বাত 

প্রান্তস্থ স্নায়ুর প্রদান প্রভৃতি হতে পারে 



আন্তঃবিক্রিয়া 

অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড মিশ্রিত অ্যান্টাসিডের সঙ্গে আন্তঃবিক্রিয়া ফলে শোষণ কম হয়।



সাবধানতা 

• চক্ষু স্নায়ুর প্রদান থাকলে ব্যবহার নিষিদ্ধ

• গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের জরুরী প্রয়োজন সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে পারেন 

এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন