বিবরণ
উদর গহ্বরের প্রাচীন এবং অন্ত্রের যে আবরক পর্দা থাকে তাদের প্রদাহকে পেরিটোনাইটিস বলা হয়। আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র অন্তঃক্ষরা তন্ত্র বিপাক তন্ত্র এবং হৃদপিণ্ড এই রোগের দ্বারা
আক্রান্ত হয়। আক্রমণে বয়স যে কোনো বয়সেই এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদেরই চেয়ে পুরুষরাই এই রোগে অধিক আক্রান্ত হন।
Causes of the disease কারণ
• অন্ত্রাবরক ঝিল্লীর উপর বীজাণুর আক্রমণ
• অন্ত্রে ছিদ্র হয়ে বিভিন্ন বস্তু অন্ত্র থেকে বের হয়ে এই অংশে আসা
• অ্যাপেন্ডিসাইটিস
• কোলাইটিস
• ডাইভার
• টিকিউলাইটিস আন্ত্রিক ক্ষত প্রভৃতি রোগে ভোগা
• অস্ত্রোপ্রচার করার ক্রটি
• মারাত্মক আঘাত লাগা প্রভৃতি থেকে অন্ত্রাবরক ঝিল্লীর প্রচার করার ক্রটি
Symptoms of the disease
• হঠাৎ সমগ্ৰ পেটে যন্ত্রণা শুরু হয়ে যাওয়া
• পেট ফুলে ওঠে এবং শক্ত হয়ে যায়
• পেটে প্রচন্ড ব্যথা যাওয়া
• জ্বর হয় ১০২⁰ থেকে ১০৪⁰ ফাঃ পর্যন্ত
• বমি ভাব বমি হতে দেখা যায়
• পেটেঅস্বস্তি ভাব এবং শ্বাসকষ্ট হতে দেখা যায়
• চলাফেরা করলে যন্ত্রণা বৃদ্ধি পায়
• শ্বাস-প্রশ্বাস ও নাড়ীর গতি হ্রাস পায়
• মুখমন্ডল সর্বদা কোঁচকানো থাকে
• নিম্ন রক্তচাপ হতে দেখা যায়
• জলশূন্যতা (Dehydration) হতে পারে
• পেটে আঘাত করলে অর্থাৎ টোকা মারলে তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়
• উদরী (Ascites) অর্থাৎ পেটে জল জমা হতে পারে
Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা
• রোগীকে প্রথম অবস্থায় ন্যাসোগ্যাসট্রিক টিউব দ্বারা তরল ও সহজপাচ্য খাদ্য খাওয়াতে হবে
• পরে একটু সুস্থ হলে সুসিদ্ধ ভাত, ঝোল, হরলিক্স, প্রকৃতি খাওয়ানো চলবে।
• প্রথম অবস্থায় রোগীকে অদ্ধশায়িত অবস্থায় শোয়াতে হবে
• পেটে গরম সেঁক দিলে যন্ত্রণার উপশম ঘটে
এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
