How to use in Bangali mumps Symptoms: কারণ ও লক্ষণ, আনুষঙ্গিক চিকিৎসা

 

How to use in Bangali mumps Symptoms

বিবরণ 

বিশেষ ধরনের ভাইরাস আক্রমণের প্যারোটিভ গ্রন্থির প্রদানকে কর্ণমূল প্রদান বা মাম্পস বলা হয়। এই রোগ শীতের শেষে এবং  বসন্তকালে অধিক পরিমাণ হতে দেখা যায়।

আক্রান্ত তন্ত্র লসিকা তন্ত্র, চর্ম, রোগ প্রতিরোধ তন্ত্র, রক্ত এবং কঙ্কাল তন্ত্র এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স পনেরো 

বছরের নিচের কিশোর ও শিশুদের এই রোগ বেশি হয়। আক্রান্ত লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয়ের সমান হারে এই রোগ হয়। শরীরে রোজ জীবাণু প্রবেশের চোদ্দো থেকে পঁচিশ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়।



কারণ Causes of the disease 

• হাঁচি 

• কাশি

• শ্বাস প্রশ্বাসের 

• মাধ্যমে রোগ জীবাণু নির্গত হয়ে সুস্থ ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সংক্রমণ ঘটে

মাম্পস প্যারামিক্সো ভাইরাস Mumps Paramyzovirus এই রোগ ঘটায় এছাড়া Coxsackie ভাইরাস ও এই রোগ ঘটাতে পারে



লক্ষণ Symptoms of the disease 

• প্রথমে কানের গোড়ার দিকে প্যারোটিভ গ্রন্থির ব্যাথা হয় 

• তা ফুলে উঠতে থাকে 

• চোয়ালের শেষ প্রান্তে এই ফোলা সর্বোচ্চ হয় 

• তিন দিন পর্যন্ত এই ফোলা ভাব বাড়তে থাকে 

• সাত দিন পর্যন্ত ফোলা ভাব বজায় থাকে 

• প্যারোটিভ গ্রন্থিতে তীব্র যন্ত্রণা হতে থাকে 

• খাবার সময় যন্ত্রণা বৃদ্ধি পায় 

• ঠান্ডা পানীয় খেলে ও যন্ত্রণা বৃদ্ধি পায় 

• জ্বর হতে পারে 

• বয়স্কদের সচারচর জ্বর হয় না

• ঘাড়ের পেশি ব্যাথা যন্ত্রণা হয় 

• গলার পেশীতে ব্যাথা ও যন্ত্রণা অনুভব হয় 



আনুষঙ্গিক চিকিৎসা Adjunctive treatment 

• আক্রান্ত শিশুকে অবশ্যই পৃথক রাখার ব্যবস্থা করতে হবে 

• ঠান্ডা লাগানো সম্পূর্ণ রূপে নিষিদ্ধ 

• আক্রান্ত অংশে গরম সেঁক দেওয়া ভালো 

Belladonna Plaster আক্রান্ত অংশের ওপর সেঁটে দেওয়া ভালো 

• প্রথম অবস্থায় রোগীকে চিবিয়ে যাতে না খেতে হয় এমন খাদ্য দেওয়াই ভালো 

• তিন থেকে চার দিন পর থেকে সুসিদ্ধ ভাত ও ঝোল খাওয়া চলবে 

• তরল খাদ্য সর্বদা গরম হলে ভালো হয় 

অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।