বিবরণ
মস্তিষ্কের মধ্যে রক্ত বাঁধার দরুন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অস্বাভাবিক সৃষ্টি হওয়াকে সেরিব্রাল থ্রম্বোসিস বলা হয়। আক্রান্ত তন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃদপিন্ড প্রভৃতি এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রান্ত লিঙ্গ মহিলা দের চেয়ে পুরুষের এই রোগ দুই গুণ বেশি হয়। চল্লিশ বছর বয়সের উদ্ধেরই এই রোগ বেশি হয়।
Causes of the disease কারণ
• অতিরিক্ত নেশা সেবন
• উচ্চ রক্তচাপ
• হার্টের পেশীর সঙ্কোচন
• ডায়াবেটিস
• অত্যধিক গ্যাস অম্বল
• হঠাৎ ঋতুস্রাব বন্ধ হওয়া
• মাথার সরু শিরা ধমনী মধ্যে রক্তচাপ প্রচন্ডভাবে বেড়ে গিয়ে রক্তকে জমাট বাঁধিয়ে দেয়
• সরু জালিকা ফেটে রক্তপাত ঘটায়
Symptoms of the disease
• রোগী হঠাৎ চোখে অন্ধকার দেখে
• মাথা ঘুরে যায়
• কথা বলতে ও কানে শুনতে অসুবিধা হয়
• সর্বাঙ্গ অবশ ভাব হয়ে আসে এবং জ্ঞান হারিয়ে ফেলে
• খিচুনি হতে পারে কিছুক্ষণ
• নাও হতে পারে
• রোগী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকে
• ডাকলে সাড়া দেয় কিন্তু কোন কথা বলতে পারে না
• হেমিপ্লেজিয়া অর্থাৎ শরীরের অদ্ধাংশের পক্ষাঘাত হতে দেখা যায়
• এই পক্ষাঘাত মস্তিষ্কের যে দিকে থ্রম্বোসিস হয় ঠিক তার উল্টো দিকে হয়
• পক্ষাঘাত প্রাপ্ত অঙ্গে অসাড়তার সৃষ্টি হয়
• সেই দিকের হাত ও পা অসাড় ও শক্ত হয়
• মুখ ফাঁক হয়ে থাকে
• অঙ্গ চালানোর ক্ষমতা লোপ পায়
• আক্রমণের কয়েক ঘন্টা বা কয়েক দিন পর জ্ঞান ফিরতে পারে
• জ্ঞান ফিরলেও পক্ষাঘাত থেকে যায়
• মাতা যন্তনা ও মাথা ঘোরা চলতেই থাকে
• আক্রমণের সময় নাক দিয়ে রক্তপাত হতে পারে
• এটি ভালো লক্ষণ
• সেরিব্রোস্পাইন্যাল ফ্লুইড বৃদ্ধি পায়
Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা
• ন্যাসো গ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে খাদ্য খাওয়ানো দরকার। এই নলের মাধ্যমে ফলের রস, গ্লুকোজের জল, দুধ, হরলিক্স, প্রভৃতি দেওয়া যায়।
• পায়খানা স্বাভাবিকভাবে হও জন্য এনিমা ব্যবহার করা চলবে।
• প্রস্রাব ঠিক ভাবে না হলে ক্যাথিটার ব্যবহার করে প্রস্রাব করিয়ে দিতে হবে।
• রোগী একভাবে পড়ে থাকলে তার যাতে বেডসোর Bedsore অর্থাৎ শয্যাক্ষত না হয় সেদিকে নজর রাখতে হবে
• শরীরে সমস্ত ঘর্ষণ প্রাপ্ত অংশগলি প্রত্যহ স্পিরিট দিয়ে মুছে যে কোন ট্যালকম পাউডার ব্যবহার করা ভালো
•শয্যাক্ষত হতে শুরু করলে মাইকোর্ডাম পাওডার ব্যবহার করা ভালো
অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।
