How to use Influenza: কারণ ও লক্ষণ, আনুষঙ্গিক চিকিৎসা

 

How to use Influenza

বিবরণ 

বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে নাক, চোখ, গলা ও শ্বাসযন্ত্র, আক্রান্ত হয় এবং ঐ সকল অংশের প্রদাহ সহ জ্বর হওয়াকে সংক্রমণ সর্দি জ্বর বলে আখ্যা দেওয়া হয়েছে।

আক্রমণের বয়স পাঁচ থেকে ছয় বছর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই রোগ বেশি হতে দেখা যায়। ৭৫ বছরে উদ্বের এই রোগ হতে দেখা যায়।

আক্রান্ত তন্ত্র শ্বাসতন্ত্রই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয়ের এই রোগ সমানভাবে হয়। রোগ আক্রমণের সময় দেহে জীবাণু প্রবেশের এক থেকে দুই দিনের মধ্যেই রোগের লক্ষণ প্রকাশ পায়।



Causes of the disease কারণ 

• রোগ সংক্রমিত এলাকায় থাকার ফলে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকার ফলে Droplet Infection হয়ে এই রোগ সংক্রমিত হয়।

Droplet Infection হলে হাঁচি ও কাশি প্রভৃতির মাধ্যমে জীবাণুর সংক্রামণ হয়।

• অর্থোমিক্সো ভাইরাস Orthomyxovirus টাইপ এ এবং টাইপ বি দ্বারা এই রোগের সৃষ্টি হয়।



Symptoms of the disease লক্ষণ 

• গা হাতে প্রচন্ড যন্ত্রণাসহ তরুণ সর্দিস্রাব 

• কাঁপুনি সহ জ্বর আসা 

• চক্ষু লালাভ হওয়া

• জ্বর ১০৩⁰ ফাঃ থেকে ১০৪⁰ ফাঃ পর্যন্ত হওয়া

• গা হাতের যন্ত্রণা বৃদ্ধি পাওয়া 

• জ্বর ছেড়ে পুনরায় জ্বর আসে 

• সর্দি গাঢ় হয়ে যায় 

• এবং ফুসফুসে কাশি হয়

• নাড়ীর গতি ও শ্বাসের গতি বেড়ে যায় 

• মাথা যন্ত্রণা ও সাইনাসের প্রদাহ হতে পারে 

• গলায় ঘা হতে পারে 

• মুখে ঘা হতে পারে 



Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা 

• ইহা সংক্রামক ব্যাধি তাই রোগীর ও সুস্থ মানুষদের পৃথকভাবে থাকার ব্যবস্থা করতে হবে।

• সুস্থ মানুষদের ও তুলসী পাতার রস পান করালে বা ইউ ক্যালিপটাস তেলের ঘ্রাণ নেওয়ালে এই রোগ সংক্রমণ প্রতিহত হয় 

• জ্বর অবস্থায় স্পঞ্জিং করতে হবে এবং জ্বর বাড়লে মাথায় জল দিতে হবে 

• জ্বর থাকাকালীন গরম দুধ, ফলের রস, সাগু, হরলিক্স, কমপ্লান প্রভৃতি দিতে হবে।

• জ্বর ছাড়লে সুসিদ্ধ ভাত ও ঝোল দিতে হবে।


অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।