কোষ্ঠকাঠিন্য বিবরণ:
কষ্টকর ও কঠিন মলত্যাগের করাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এই রোগে একটানা ভুগলে তাকে অবসটিপেশন বলা হয়।
অবস্টিপেশনে মল নরম থাকে অথচ মলত্যাগের স্বাভাবিক হয় না। আক্রান্ত তন্ত্র পৌষ্টিক তন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স সব বয়সেই এই রোগ হতে পারে তবে বৃদ্ধদের ই এই রোগ বেশি হয়। আক্রান্ত লিঙ্গ মহিলাদের তুলনায় পুরুষদের এই সমস্যা বেশি হতে দেখা যায়
Causes of the disease কারণ
• তরল খাদ্য কম খাওয়া
• এমনকি জল খুব কম খাওয়া
• যকৃতের কাজ স্বাভাবিক না হওয়া
• ক্রনিক আমাশয় রোগে ভোগা
• ক্রনিক চর্মরোগ ভোগা
• অন্ত্রের পেশীর দুর্বলতা
• ঠিক সময়মতো মলত্যাগের অভ্যাস না করা
• চা কবি সহ অন্যান্য মল কঠিন কারক খাদ্য বেশি খাওয়া
• হর্মোন নিঃসরণের গন্ডগোল প্রভৃতি থেকে এই রোগ হয়
• ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত কারণ ও এই রোগ হয়
Symptoms of the disease লক্ষণ
• মল গুটলে গুটলে হওয়া এবং তা নিগমর্নে অত্যধিক কষ্ট হওয়া এই রোগের প্রাথমিক লক্ষণ
• একটানা দুই থেকে চার দিন পায়খানা না হওয়ার পর একদিন সামান্য মলত্যাগ
• অনেক রোগীর আট থেকে দশ দিন পর্যন্ত কোন মলত্যাগ হয় না
• মলের রং কালো বা সাদাটে হয়
• গা বমি ভাব
• মাথা ধরা
• ক্ষুধা মন্দা
• পেটে ভারবোধ
• জ্বর ভাব প্রভৃতি হতে দেখা যায়
• অনেক সময় ওষুধ খেলে স্বাভাবিক মলত্যাগ হয়
• কিন্তু পুনরায় কোষ্ঠকাঠিন্য চলে আসে
• মলদ্বার ফাটা এবং রক্তপাত ঘটতে পারে
• অনেক রোগীর মল নরম থাকে কিন্তু সামান্য মলত্যাগ হয়
• মনে হয় মলাশয়ে অনেক মল জমে আছে
• শরীরে অস্বস্তিভাব লাগে
• লেপাবৃত জিহ্বা, খিটখিটে মেজাজ, রক্ত চাপ বৃদ্ধি প্রভৃতি ও হতে পারে
Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা
• সাধারণ ইসবগুলের ভুসি মিছরির জল সহ খেলে ভালো ফল হয়।
• পাকাবেল, পাকা কলা, দুধ, মধু, আম, স্যালাড, সবুজ শাকসবজি, ফলের রস, প্রভৃতি খাওয়া ভালো।
• ছোলা ভেজানো মটর আটার রুটি প্রভৃতি খাওয়া ও ভালো।
• প্রত্যহ কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খাওয়া উচিত।
• সকল এবং সন্ধ্যায় ভ্রমণ, সাঁতার কাটা, হাল্কা ব্যায়াম, প্রভৃতি উপকারী।
• গরম দুধে খেজুর বা কিসমিস মিশিয়ে পান করা ভালো।
অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।
