বিবরণ
স্নায়ুতন্ত্রের অপকর্ম জনিত বিকৃতির ফলে উদ্ভূত রোগ লক্ষণকে পারকিনসনস্ রোগ বলা হয়। আক্রান্ত তন্ত্র স্নায়ুতন্ত্র ও পেশী কঙ্কালতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
বংশগত কারণ শতকরা পাঁচ জনের বংশগত কারণে এই রোগ হয়। আক্রমণের বয়স ষাট বছরের ঊদ্ধেরই এই রোগ বেশি হয়।
তবে একুশ থেকে চল্লিশ বছর বয়সের শতকরা পাঁচ টি রোগী নজরে পড়ে। আক্রান্ত লিঙ্গ পুরুষরাই এই রোগে অধিক আক্রান্ত হন। মহিলাদের একটু কম হয়।
Causes of the disease
• সঠিক কারণ অজানা
• অন্যান্য রোগের জীবাণু থেকে স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়ে এই রোগ হতে পারে
• মস্তিষ্কের রক্তবাহের বিভিন্ন রোগ থেকে ব্যাসাল গ্যাংলিয়া আক্রান্ত হলে এই রোগ হতে পারে
• বিষাক্ত ওষুধ বা কীটনাশক বিশেষতঃ টেট্রাহাইড্রো পাইরিডিন গ্ৰুপের বিষাক্ত পদার্থের বিষাক্ততা থেকে এই রোগ হতে পারে
Symptoms of the disease লক্ষণ
• শরীরের একদিকেই অথবা উভয় দিকের কাঁপুনি হতে পারে
• অকর্মণ্য অমনোযোগী এবং নিদ্রাহীনতা প্রভৃতি লক্ষণ থাকে
• গলার স্বর ক্ষীণ হওয়া
• কথা জড়ানো ভাব হওয়া বা কথা আটকে যাওয়া প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়
• পেশির কর্ম ক্ষমতা হ্রাস পায়
• ফলে অঙ্গ সঞ্চালন স্বাভাবিক হয় না
• চোখ পিটপিট করা বা চোখের পাতা নাচা প্রভৃতি থাকে
• বুদ্ধি বা স্মৃতি শক্তির হ্রাস ঘটে
• উঠে দাঁড়াবার ক্ষমতা কমে যায়
• হাতে কোনো বস্তু চেপে ধরলে প্রচন্ডভাবে হাত কাঁপা, অবসাদ, বাঁকা ভাবে দাঁড়ানো প্রভৃতি ঘটে
• হাঁটার সময় সম্মুখে ঝুঁকে পড়ার প্রবণতা থাকে
• যৌন বিকৃতি দেখা যায়
Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা
• রোগীর সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে
• রোগীর বসার চেয়ার ও খাবার পাত্রাদিসমূহ শয্যা
• টয়লেট সিট এমনভাবে বানাতে হবে যা রোগীকে সহজ ভাবে ব্যবহার করতে সাহায্য করবে
• রোগীকে অল্প অল্প করে বারংবার খেতে দিতে হবে
• প্রোটিন জাতীয় খাদ্য খাওয়ানো কোন বিধি নির্দেশ নেই
• তরল খাবার ওদিক পরিমাণে খাওয়া ভালো
• ব্যায়াম ও ম্যাসাজ থেরাপি রোগীর পক্ষে ভালো
অনুরোধ করছি এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন
