How to use in Bangali Psoriasis: রোগের বিবরণ, রোগের কারণ, রোগের লক্ষণ

How to use in Bangali Psoriasis


Description of the disease বিবরণ 

ইহা এপিডারমিসের এক প্রকার রোগ যার ফলে চামড়ার আঁশ যুক্ত এবং খসখসে হয়ে যায় এবং প্রদাহিত হতে থাকে আক্রান্ত 

তন্ত্র ত্বক ও বহিঃক্ষরা গ্ৰন্থি এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণে বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যেই এই রোগ বেশি হতে 

দেখা যায়। তবে ছোট শিশুদের এবং বৃদ্বদের ও এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলা এবং পুরুষদের সমানভাবে এই রোগ হতে পারে। 



Causes of the disease কারণ 

• সঠিক কারণ অজানা 

• তবে জিনগত ত্রুটি থেকে এই রোগ হয় বলে ধারণা করা হয় 



Symptoms of the disease লক্ষণ 

• সারা দেহে বা দেহের যেকোনো স্থানে চাকা চাকা দাগ হয় 

• তাতে ছোট ছোট ফুসকুড়ি থাকে 

• এই ফুসকুড়িতে মাছের আঁশের ন্যায় সাদা খোলস পরে এবং তা উঠে যায় 

• চামড়ার রং তামাটে হয়ে যায় 

• চামড়া ফাটা ফাটা দেখায়

• তাতে সামান্য চুলকানি থাকে এবং প্রদাহ থাকে 

• কখনো এই রোগ নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সীমা নির্দেশিত ভাবে হয় তখন এদের Plaque type Psoriasis বলা হয় 

• কখনো এই রোগ সারা দেহে হয় তখন তাকে Erythrodermic Psoriasis বলা হয় 

• পুঁজ যুক্ত সোরিয়াসিস হলে তাকে Pustular Psoriasis বলা হয় 

• নখের উপর ছোট ছোট পিনের গর্তের ন্যায় গহ্বর দেখা যায় এগুলিও এক ধরনের সোরিয়াসিস 

• এই রোগ সেরে যায় এবং বারংবার পুনরাক্রমণ ঘটায়

এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।





How to use in Bangali Laryngitis: বিবরণ, কারণ, লক্ষণ, চিকিৎসা

 

How to use in Bangali Laryngiti

Description of the disease বিবরণ 

Larynx অর্থাৎ বাগযন্ত্র বা স্বরযন্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লীর প্রদাহকে ল্যারিনজাইটিস বা বাগযন্ত্র প্রদাহ বলা হয়

আক্রান্ত তন্ত্র শ্বাসতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণে বয়স যে কোনো বয়সেই দ্বারা আক্রান্ত হয় আক্রান্ত লিঙ্গ মহিলা ও পুরুষ প্রায় সমানভাবেই এই রোগে আক্রান্ত হন।



Causes of the disease কারণ 

• স্ট্রেপটোকক্বাস বীজাণুর আক্রমণ

• অ্যাডেনো ভাইরাস 

• রাইনো ভাইরাস 

• করোনা ভাইরাস প্রভৃতির আক্রমণ 

• উচ্চৈঃস্বরে বক্তৃতা দান

• বেশি ধূমপান 

• ঝাঁঝালো রাসায়নিক বস্তুর শ্বাসগ্ৰহন

• Vocal Cord অর্থাৎ স্বররজ্জুর বিকৃতি 

অস্ত্রোপচার কালে ল্যারিনক্স ক্ষতিগ্রস্ত হওয়া প্রভৃতি বিভিন্ন কারণে এই রোগ হয়।



Symptoms of the disease লক্ষণ 

• গলার প্রচন্ড ব্যথা 

• এমনকি খাবার গিলতে কষ্ট হয় 

• গলার স্বর বিকৃত হওয়া 

• কথা বলার সময় গলায় খোঁচানো ব্যথা 

• কথা বলতে গেলে কাশির বৃদ্ধি প্রভৃতি ঘটে 

• এমনিতে খুব কাশি হয় 

• জোরে শ্বাস টানলে কাশি 

• শ্বাসকষ্ট গলায় সাঁই সাঁই শব্দ হয় 

• গলায় টিপটিপ করে যন্ত্রণা হয় 

• গলায় চটচটে শ্লেষ্মা থাকে যা কাশলেও পরিষ্কার হয় না 

• সর্বদা গলা ঝারতে মন হয় 

• গলা কর্কশ মনে হয় 

• জ্বর ভাব হয় 

• শীত করা ভাব থাকে 



Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা 

• রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে 

• কথা কম বলতে হবে 

• উচ্চৈস্বরে কথা বলা চলবে না 

• ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ 

আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। 


How to use Sinusitis: ব্যবহার, রোগের কারণ, রোগের লক্ষণ, চিকিৎসা

 

How to use Sinusitis

বিবরণ 

সাইনাস অর্থাৎ শৈরিক সীতার মধ্যে পূজ সঞ্চিত হয়ে থাকার ফলে নাসিকা সংশ্লিষ্ট সাইনাসের প্রদাহ হতে থাকে একেই সাইনাস প্রদাহ বা সাইনুসাইটিস বলে।

আক্রান্ত তন্ত্র শ্বাস তন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণে বয়স যে কোন বয়সেই এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ পুরুষ এবং মহিলা এই রোগে সমানভাবে আক্রান্ত হয়।



Causes of the disease কারণ 

• নাক থেকে বীজাণুরা সাইনাসের আক্রমণ করে 

• ফলে এই রোগ হয় 

• এইচ ইনফ্লুয়েঞ্জা 

• নিউমোকক্বি 

• স্ট্রেপটোকক্বি

• মোরাক্সেল্লা ক্যাটারাহলিস প্রভৃতি বীজাণু 

• অ্যাসপারজিল্লাস

• বাইপোলারিস 

• মিউকোমাইকোসিস প্রভৃতি ছত্রাক আক্রমণে এই রোগ হয় 

• ঠান্ডা লাগা 

• গরমের পর ঠান্ডা লাগা 

রৌদ্রে কাজ করার পর জল খাওয়া প্রভৃতি এই রোগ সৃষ্টির সহায়ক 



Symptoms of the disease লক্ষণ 

• মাথার সামনের দিকে এবং কপালে প্রচন্ডভাবে যন্ত্রণা হয়

• কিছুতেই এই যন্ত্রণা সারতে চায় না

• মুখমন্ডলে ব্যথা এবং ভার বোধ অনুভূতি হয় 

• মাথা ঘোরা থাকতে পারে 

• নাক দিয়ে গাঢ় পূজবৎ সর্দি স্রাব হতে থাকে 

• অনেক সময় রক্তের ছিটও থাকতে দেখা যায় 

• শীতবোধ 

• গলায় ব্যথা ও জ্বর ভাব প্রভৃতি হতে পারে 

• চোখ প্রভৃতি অংশে যন্ত্রণা হয় 

• বাতাস লাগলে রোগের লক্ষণ বৃদ্ধি পায় 



আনুষঙ্গিক চিকিৎসা 

• ঠান্ডা লাগানোর সম্পূর্ণরূপে নিষিদ্ধ 

• গরম জল ও ঠান্ডা জল মিশিয়ে স্নান করা ভালো 

• Karvol plus Capsule (কারভল প্লাস ক্যাপসুল)

• গরম জলে মিশিয়ে বা রুমালে লাগিয়ে শ্বাস নিলে ভালো ফল পাওয়া যায় 

এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।




How to use in Bangali Boils: বিবরণ, কারণ, লক্ষণ, চিকিৎসা

 

How to use in Bangali Boils

বিবরণ

দেহে অনুপ্রবিষ্ট জীবাণুদের সাথে সংঘর্ষে নিহত শ্বেত রক্তকণিকা পূজ আকারে চামড়ার স্তরে সঞ্চিত হয়ে তা প্রদাহিত এবং স্ফীত করে 

তোলে একেই ফোঁড়া বলা হয়। আক্রান্ত তন্ত্র ত্বক ও বহিঃক্ষরা তন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণে বয়স যে কোনো বয়সেই 

এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলা ও পুরুষ উভয়েরই সমান ভাবে এই রোগ হতে দেখা যায়। 



Causes of the disease কারণ 

স্ট্যাফাইলোকক্বাস অরিয়াস বীজাণুর আক্রমণে এই রোগ হয়।

Symptoms of the disease লক্ষণ 

• প্রথমে চামড়া লাল হয়ে ফুলে ওঠে এবং ব্যথা হয় 

• চাপ দিলে শক্ত বোধ হয় 

• ক্রঃমশ দপদপানি যন্ত্রণা বৃদ্ধি পায়

• ফোলাভাব বাড়তে থাকে 

• ফোঁড়া টি আয়তনে ৪ থেকে ৫ সেমি পর্যন্ত হতে পারে 

• বহুদুর পর্যন্ত টাটানি ব্যথা হয় 

• কয়েক দিন পর ফোঁড়ার মুখ সাদা হয় এবং টিপলে নরম বোধ হয় 

• কখনো কখনো এমতাবস্থায় ফোঁড়া ফেটে যায় এবং শুকিয়ে যায় 

• যে সকল জায়গায় চামড়া মোটা সে সব স্থানের ফোঁড়া সহজে ফাটতে চায় না 

• এবং কষ্টদায়ক হয় 

• অনেক সময় ফোঁড়া সূত্রপাত হতে না হতেই তা বসে যায় 

• এবং আর কোন উপসর্গ থাকে না 

• কিন্তু কিছুদিন বাদে পুনরায় এবং অধিক সংখ্যায় ফোঁড়া হতে দেখা যায় 



Treatment চিকিৎসা 

• যদি ফোঁড়া আপনা থেকে ফেটে যায় তাহলে তো অনেক কষ্টই নেই 

• যদি পাকতে চায় না 

• গরম জলে ম্যাগনেসিয়াম সালফেট বা খাবার লবণ ফেলে সেঁক দিতে হবে 

• মুখ থাকলে আপনা আপনি ফেটে যেতে পারে 

• না ফাটলে অস্ত্রোপচার করে পুঁজ রক্ত বের করে দিতে হবে 

• তারপর যেকোনো ওষুধ দ্বারা ব্যান্ডেজ করে দিতে হবে 

• ক্ষত গভীর হলে গজ দেওয়ার ও দরকার হয় 



Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা 

• হালকা অথচ পুষ্টিকর খাদ্য খেতে হবে তাতে দ্রুত ক্ষত নিবারণ এবং রোগ প্রতিরোধে সম্ভব হয় 

• তেল কম খেতে হবে 

• ঝাল কম খেতে হবে 

• মশলা কম খেতে হবে 

• ঘিয়ে ভাজা খাবার দ্রুত রোগ নিরাময়ের সাহায্য করে 

এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।







How to use Scabies: রোগের কারণ, রোগের লক্ষণ

 

How to use Scabies

বিবরণ 

এটি একটি পরাশ্রয়ী কীটঘটিত রোগ। আক্রান্ত তন্ত্র ত্বক ও বহিঃক্ষরা গ্ৰন্থি। আক্রমণে বয়স শিশুদেরই এই রোগ বেশি হয়। তবে সব বয়সেই হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলা এবং পুরুষদের এই রোগা সমানভাবে হতে দেখা যায়।



Causes of the disease কারণ 

• আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকলে এই রোগাক্রমণ ঘটে 

• এছাড়া শরীরে এই কীট থাকলে কোনো স্থানের ক্ষত সৃষ্টি হলেই এরা সেখানে আক্রমণ করে এবং ক্ষত নিরাময়ে ব্যাঘাত ঘটায় 

• এই কীট সুস্থ চামড়ায় আক্রমণের পর সেখানে গর্ত করে বাসা বেঁধে এবং বংশবিস্তার করে 

• এর ফলেই ঐ অংশের ক্ষতির সৃষ্টি হয়। 

• এই ক্ষতে জীবাণু ও দূষণ ঘটলে তা আরও মারাত্মক হয়ে যায় 



Symptoms of the disease লক্ষণ 

• প্রথমে চর্মে ছোট ছোট এবং ইতস্ততঃ বিক্ষিপ্ত উদ্ভিদ বের হয় এগুলি চুলকায় 

• পরে এতে পুঁজ জমে এবং ক্ষতের সৃষ্টি হয় 

• এই পুঁজ সুস্থ চামড়ায় লাগলে সেখানেও একইভাবে রোগের সৃষ্টি হয়

• উদ্ভেদ কখনো কখনো বড় ফাস্কার ন্যায় হয় এবং তাতে প্রচন্ড যন্ত্রণা হয় 

• পরে তা গেল ক্ষতের সৃষ্টি হয় 

• এই রোগ হতে ও পায়ের আঙ্গুলের 

• পায়ের ফাঁক 

• হাতের কব্জি 

• পায়ের কনুই 

• বগল 

• পায়ের পাছা 

• অগুকোষ এবং কখনো কখনো বুক ও পেটের হতে দেখা যায় 

• কখনো কখনো পায়ে হতে দেখা যায় 

• মুখ মন্ডল বা মাথায় এই রোগ হয় না 



আনুষঙ্গিক চিকিৎসা 

• নিয়ম মাফিক চিকিৎসা করলে এই রোগ সহজেই সেরে যায় 

• কিন্তু চিকিৎসা এলোমেলো হলে বহুদিন রোগে ভুগতে হয় 

• এই রোগে চিকিৎসা পরিবারের সকল রোগাক্রান্ত ব্যক্তির একসাথে করা উচিত 

• নতুবা পুনরাক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায় না 

• রোগ সারার সাথে সাথে সমস্ত বিছানা পত্র পোষাক পরিচ্ছদ এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র ভালোভাবে সামান দ্বারা ধৌত কারণ করা দরকার 

• তিক্ত খাবার 

• যেমন নিমপাতা 

• পটলপাতা 

• উচ্ছে 

• করলা প্রভৃতি খাওয়া ভালো 

• রোগ সারার পরে চাউলমুগরার তেল গায়ে মাখলে রোগের পুনরাক্রমণ থেকে রেহাই পাওয়া যায় 


এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।



How to use Mastitis: রোগের কারণ, রোগের লক্ষণ, আনুষঙ্গিক চিকিৎসা

 

How to use Mastitis

বিবরণ 

স্তনে বিভিন্ন উপসর্গ সৃষ্টি হওয়া সহ যন্ত্রণা হওয়াকে স্তনের প্রদাহ বা Mastitis বলা হয়। আক্রান্ত তন্ত্র ত্বক, বহিঃক্ষরা গ্ৰন্থি, এই রোগের দ্বারা আক্রান্ত হয়

আক্রমণের বয়স ১৪ থেকে ৪৫ বছরের মধ্যে এই রোগ হতে দেখা যায়। আক্রান্ত লিঙ্গ কেবলমাত্র মহিলাদেরই এই রোগ হয়।



Causes of the disease কারণ 

ফোঁড়া বা অন্যান্য ক্ষত থেকে বীজাণু সংক্রমণ হয়ে, গর্ভপাতের পর বা প্রসবের পর দুগ্ধস্রাবী নালীর (Lactiferous Duets) অপরোধের দারুণ অথবা শিশুকে স্তন্যপান না করানোর ফলে দুধ 

স্তনের মধ্যে জমে থাকা ক্রমশঃ পুঁজে পরিনত হয়। ও প্রদাহের সৃষ্টি করে। এছাড়া অনেক মহিলার হর্মোনের গন্ডগোলজনিত কারণে প্রত্যেকবার ঋতু শুরুর আগে স্তনের যন্ত্রনা হয়।



Symptoms of the disease লক্ষণ 

• স্তন ফুলে ওঠা 

• লালাভ এবং শক্ত হয়ে যায় 

• মাঝে মাঝে স্তনে মাংসপিণ্ড 

• বা দলাদলা অনুভূতি হয় 

• যন্ত্রণা এবং আড়ষ্ট ব্যথা হয় 

• অধিকাংশ ক্ষেত্রে একটি স্তনেই এই রোগ হয় 

• তবে দুটোতে ও হতে পারে 

• দুধের পরিবর্তে গাঢ় পূজ নির্গত হয় 

• কখনো কখনো স্তনবৃন্তের পাশে কোনো স্থান ফেটে পূজ বের হয় 

• ক্ষতের সৃষ্টি হতে পারে 

• হর্মোনের গন্ডগোল থেকে হলে স্তন খুব ফুলে উঠে এবং বড় হয়ে যায় 

• এবং ঋতু শুরুর আগেই যন্ত্রণা হতে পারে



আনুষঙ্গিক চিকিৎসা 

• স্তনের ক্ষত বা ফোঁড়া হলে শিশুদের স্তন্য পান করতে দেওয়া বন্ধ রাখতে হবে।

• মৃগ মুসুর ডাল খাওয়া বা বেঁটে স্তনে প্রলেপ দেওয়া ভালো।

• পুঁই পাতা থেঁতো করে স্তনে প্রলেপ দিলে ভালো ফল পাওয়া যায়।


এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।


How to use Chloroquine phosphate: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, আন্তঃবিক্রিয়া

 

How to use Chloroquine phosphate

Chloroquine phosphate কী?

ইহা জলে দ্রবণীয়, তিক্ত আস্বাদ বিশিষ্ট সাদা রঙের পাওডার। ইহা মানুষের শরীরের যে কোনো স্থানে বসবাস কারীর ম্যালেরিয়া জীবাণুদের ধ্বংস করে দেয়, কেবলমাত্র যকৃতে অবস্থানকারী

প্যারাসাইটদের উপর কোন প্রভাব ফেলতে পারে না। ইহা চার প্রকার ম্যালেরিয়া প্যারাসাইটদের উপর সক্রিয় সেগুলি হল

পি. ভাইভ্যাক্স 

• পি. ওয়েল

• পি. ম্যালেহ্যরী 

• পি. ফ্যালসিপেরাম 

এছাড়া এই ঔষধের এন্টামিবা হিস্টোলাইটিকা জিয়ার্ডিয়া মাইক্রো ব্যাকটেরিয়াল লেপ্রী প্রভৃতির উপর যথেষ্ট প্রভাব আছে। 

এছাড়া এই ঔষধের প্রদান নিবারণী পেশীর আক্ষেপ নিবারণী অ্যালার্জি দমনকারী ক্ষমতা বিদ্যমান। এই রসায়ন পৌষ্টিক তন্ত্রে থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়

ইহা দ্রুত সমস্ত কলাকোষে পৌঁছে যায়। ইহা যকৃত, প্লীহা, ফুসফুসের ও কিডনিতে বেশি সময় স্থায়ী হয়। এই রসায়ন মলের সাথে এবং প্রস্রাবের সাথে অপরিবর্তিত অবস্থায় নির্গত হয়।



ব্যবহার (Uses)

• ম্যালেরিয়া 

• অ্যামিবিয়াসিস 

• রিউমাটয়েড আর্থ্রাইটিস 

• কুষ্ঠের বিষক্রিয়া 

• চর্মের ক্ষয়রোগ প্রভৃতিতে ব্যবহার করা হয় 



পার্শ্ব প্রতিক্রিয়া Side Effects

• বমি 

• বমিভাব 

• উদরাময় 

• পেটের ব্যথা 

• পেটের যন্ত্রণা 

• মাথার যন্ত্রণা 

• চুল ওঠা 

• চর্মের উদ্ভিদ 

• প্রুরিটাস 

• চক্ষুর জ্বালা 

• চোখের দৃষ্টি অস্বচ্ছ হওয়া 

• কান ভো ভো করা 

নখের নীচে নীলচে কাল দাগ প্রভৃতি দেখা যায়।



আন্তঃবিক্রিয়া Interchange 

• অ্যান্টাসিড 

• ফিনাইলবিউটাজোল

• নিওস্টিগমিন

• পাইবিডোস্টি গমিন 

• অ্যাম্পিসিলিন 

• সিমেটিডিন 

প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।



সাবধানতা অবলম্বনের

• গর্ভবতী মহিলাদের স্বল্পমাত্রায় এবং সাবধানতা সহকারে ব্যবহার করতে হয়।

• চক্ষুর মারাত্মক রোগে ব্যবহার নিষিদ্ধ।

• মৃগী রোগ ও স্নায়ুর পীড়ায় ব্যবহার নিষিদ্ধ 

এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করুন।