How to use Ampicillin Tablet: ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সাবধানতা

 

How to use Ampicillin Tablet

ভূমিকা

অ্যাম্পিসিলিন অ্যামাইনো পেনিসিলিনের সংযোগ সাধনে (Semi Synthesis) প্রস্তুত হয়। একটি বহু ব্যাপক (Broad Spectrum) বীজাণুনাশক ওষুধ। ইহা স্ট্রেপটোকক্বাস, স্ট্যাফাইলোকক্বাস, ব্যাসিলাস অ্যানথ্রসিজ (B. Anthracis),

প্রভৃতি গ্ৰাম-পজিটিভ বীজাণু এবং এন. গণোরিয়া (N. Gonorrhoeae), এন মেনিনজাইটিস, ক্লেবসিয়েল্লা, প্রোটিয়াস মাইরাবিলিস প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয়।

তবে ভাইরাস, ছত্রাক ও পরজীবীদের উপর এর কোন ক্রিয়া নাই। এই ওষুধ খালি পেটে অথবা খাবার দু'ঘণ্টা পর খেলে 60 থেকে 70 শতাংশ পাকস্থলী থেকেই শোষিত হয়ে থাকে। 

ইঞ্জেকশন ওষুধ সম্পূর্ণ রূপে শোষিত হয়। মুখে খাবার ওষুধ 1 থেকে 2 ঘন্টার সর্বোচ্চ মাত্রায় রক্তের উপস্থিত হয়। ইঞ্জেকশন ওষুধ আরও কম সময়ে এবং অধিক মাত্রায় উপস্থিত হয়।

4 ঘন্টা যাবৎ ইহা রক্তে থাকে। এছাড়া অ্যাম্পিসিলিন শরীরের সমস্ত কলা কোষের সমানভাবে ছড়িয়ে পড়ে। মুখের ওষুধের 30 শতাংশ এবং।

ইঞ্জেকশন ঔষুধের মধ্যে মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। অ্যাম্পিসিলিন ওষুধ গর্ভফুল ভেদ করে প্রবেশ করে এবং সঙ্গে নির্গত হয়ে তবে গর্ভস্থ ভ্রুণ স্তন্যদানকারী শিশুর কোন ও ক্ষতি করে না।



ব্যবহার (Uses)

• ব্রঙ্কাইটিস 

• নিউমোনিয়া 

• সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া 

• নাক 

• কান ও গলার রোগ 

• ফ্যারিংজাইটিস 

• ল্যারিংজাইটিস 

• টনসিলাইটিস 

• সাইনুসাইটিস

ওটাইটিস মিডিয়া প্রভৃতি রোগে ব্যবহার করা হয়

• উদরাময় 

• রক্তামাশয় প্রভূতিতে এর ইঞ্জেকশন ওষুধ ভালো ফল দেয় 

• টাইফয়েড 

• প্যারাটাইফয়েড 

• রক্তদুষ্টি 

• মেনিনজাইটিস 

• এন্ডোকার্ডাইটিস প্রভূতিতে ব্যবহার করা হয় 

গর্ভবতী মহিলাদের প্রস্রাবের পীড়া গণোরিয়া ঘটিত সংক্রামক প্রভূতিতে ও ব্যবহার করার আগে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। 



পার্শ্ব প্রতিক্রিয়া (Side Effects)

• পেনিসিলিয়ামে অ্যালার্জি থাকলে চর্মে উদ্ভেদ বের হওয়া 

• আমবাত 

• চুলকানি 

• বুক ধড়ফড় করা 

• খিঁচুনি প্রভৃতি হতে পারে 

• পাতলা পায়খানা 

• গা বমি ভাব 

• রক্তাল্পতা 

• ইওসিনোফিলিয়া

• লিউকোপেনিয়া প্রভৃতি হতে পারে 

যদি গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় দ্রুত ডাক্তার বাবুর সঙ্গে যোগাযোগ করুন। 



আন্তঃবিক্রিয়া Interchange 

• টেট্রাসাইক্লিন 

• এরিথ্রোমাইসিন 

• অ্যালুপুরিনল 

• ক্ল্যাভিউলুনিক অ্যাসিড 

প্রভূতির সাথে বিক্রিয়া ঘটে এবং কর্মক্ষমতা হ্রাস পায়।



সাবধানতা অবলম্বনের 

• গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের নিম্নমাত্রায় প্রয়োগ করতে হবে।

• পাতলা পায়খানা চলতে থাকলে মুখে খাওয়া যাবে না।

• পেনিসিলিয়ামে অ্যালার্জি থাকলে ব্যবহার নিষিদ্ধ।

এই আর্টিকেলটি পড়ে কোনো রকমে সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন।