How to use Candidiasis Symptoms: রোগের কারণ ও লক্ষণ

 

How to use Candidiasis Symptoms

রোগের বিবরণ 

চর্মে সৃষ্ট স্যাঁতসেঁতে এবং প্রদান যুক্ত ক্ষতকের হাজা বলা হয়। আক্রান্ত তন্ত্র ত্বক বহিঃক্ষরা গ্ৰন্থি মুখের মিউকাস মেমব্রেন জননতন্ত্র প্রভৃতি এই রোগের দ্বারা আক্রান্ত হয়

আক্রমণে বয়স সব বয়সেই এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদেরই এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায়।



Causes of the disease কারণ 

ক্যানডিডা অ্যালবিক্যানস (Candida Albicans) ই এই রোগ সৃষ্টি কারী ছত্রাক। 

১. এছাড়া ক্যানডিডা ট্রপিক্যালিস

২. ক্যানডিড ত্রুশেয়ী

৩. ক্যানডিড স্টেল্লাটয়ডিয়া

৪. ক্যানডিড সিউডোট্রপিক্যালিস 

প্রভৃতি ছত্রাকরা এই রোগে ঘটায় তাপ এবং আর্দ্রতা এই রোগ সৃষ্টির সহায়ক। তাছাড়া মধুমেহ রোগে ভোগা অতিরিক্ত টেট্রাসাইক্লিন জাতীয় বা গর্ভনিরোধক পিল খাওয়া এই রোগ সৃষ্টির সহায়ক 



Symptoms of the disease লক্ষণ 

• আক্রান্ত অংশের চামড়া সাদাটে হয় এবং তাতে Maceration অর্থাৎ সিক্ত ভাব থাকে

• সাধারণতঃ চামড়ার ভাঁজ 

• যেমন কুচকি 

• আঙ্গুলের মধ্যবর্তী অংশ 

• মুখের শ্লৈষ্মিক ঝিল্লী 

• যোনিদ্বার ও যোনিনালী 

• স্তনের নিম্নাংশের ভাঁজ 

• বগলের ভাঁজ 

• পায়ের সর্বত্র এই রোগ হতে দেখা যায় 

• আক্রান্ত অংশ চুলকায় এবং জ্বালা করে 

• মুখের মিউকাস মেমব্রেন হলে সাদা এবং গর্তাকার ক্ষতের সৃষ্টি হয়। এগুলি ও জ্বালা ও প্রদাহযুক্ত হয় 

• এই রোগ বর্ষাকালে বাড়ে এবং শীতকালে কিছু কম হয় 



আনুষঙ্গিক চিকিৎসা 

• আক্রান্ত অংশ সর্বদা পরিস্কার রাখতে হবে এবং শুকনো রাখার চেষ্টা করতে হবে। 

• ঝাল ও মশলাদার খাবার খাওয়া এবং এলোমেলো ওষুধ খাওয়া নিষিদ্ধ।

এই আর্টিকেলটি পড়ে কোনো রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন