Description of the disease বিবরণ
৫ম মস্তিষ্ক স্নায়ুর (Cranial Nerve) সংবেদক স্নায়ু কেন্দ্রের (Sensory Nucleus) এ গোলযোগ জনিত প্রদাহকে স্নায়ুশূল বলা হয় এই প্রদাহ মুখ মন্ডল মধ্যস্থ এবং একদিকে বহমান
স্নায়ুসমূহের মধ্যে বিস্তার লাভ করে। এই স্নায়ুশূল অবশ্যই শরীরে অন্যান্য অংশের স্নায়ুতন্ত্রের হতে পারে। তখন ১২ জোড়া মস্তিষ্ক স্নায়ুই আক্রান্ত হয়। স্নায়ু তন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণে বয়স ৩০ বছর থেকে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়। আক্রান্ত লিঙ্গ মহিলাদেরই চেয়ে পুরুষরাই এই রোগের অধিক আক্রান্ত হন।
Causes of the disease কারণ
• আঘাত লাগা
• ঠান্ডা লাগা
• বিভিন্ন রোগে ভোগা
• শিরা ও ধমনীর চাপে স্নায়ুসমূহ সঙ্কুচিত হওয়া প্রভৃতি থেকে এই রোগ হয়ে থাকে
Symptoms of the disease লক্ষণ
• আক্রান্ত অংশ সমূহে ছুরিকাবিদ্ধবৎ যন্ত্রণা হয়
• ঠোঁটের ও গালের মুখমন্ডলের অসহনীয় যন্ত্রণা হতে থাকে
• মেরুদণ্ড ও কোমর এবং ঘাড় প্রভৃতি অংশের যন্ত্রণা হতে থাকে
• স্পর্শ করলে বা আঘাত লাগলে যন্ত্রণা বৃদ্ধি পায়
• চোখ থেকে জল ঝরতে থাকে
• লাল ঝরা চলতে থাকে
• শরীর দুর্বল হওয়া
• কর্মের অনিচ্ছা প্রভৃতি চলতে থাকে
Adjunctive treatment আনুষঙ্গিক চিকিৎসা
• রোগীকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে
• হালকা সহজপাচ্য পুষ্টিকর খাদ্য খেতে দিতে হবে
• হাওয়া গরম বা ঠান্ডা লাগার হাত থেকে দূরে থাকতে হবে
• তিন নম্বর এর ওষুধ খেলে একটি লিভার টনিক খাওয়া ভালো
• গুরুতর খুব সমস্যা হলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন
এই আর্টিকেলটি পড়ে কোনো রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন
